তৃণমূলই একমাত্র লখিমপুরে পৌঁছতে পেরেছে, রাহুলকে কটাক্ষ মমতার

একমাত্র রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসই লখিমপুর খেরিতে পৌঁছতে পেরেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একমাত্র রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসই লখিমপুর খেরিতে পৌঁছতে পেরেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনকি দলীয় প্রতিনিধিরা দেখাও করেছেন মৃতদের পরিবারের সঙ্গে। বুধবার দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে এই দাবি করেছেন তিনি। রাজনৈতিক মহলের অভিমত, এদিনের অনুষ্ঠানে তৃণমূল নেত্রী ঘুরিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেই কটাক্ষ করলেন। বললেন, সহজে লখিমপুরে পৌঁছতে পারেনি তৃণমূল। রীতিমতো লুকিয়ে লখিমপুরে ঢুকতে হয়েছে তৃণমূল প্রতিনিধি দলকে।

এদিন মমতা বলেন, তৃণমূলই একমাত্র দল যার প্রতিনিধিরা লখিমপুরে গিয়ে পৌঁছতে পেরেছেন। দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং আবীর বিশ্বাস লখিমপুরে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তাঁরা ঘুরপথে সেখানে পৌঁছেছেন। এদিনের অনুষ্ঠানে তৃণমূল নেত্রীর পাশেই ছিলেন সাংসদ দোলা সেন। তাঁকে দেখিয়ে মমতা বলেন, দোলা সেন তো পাঞ্জাবী সেজে লখিমপুরে ঢুকেছেন।

একুশের ভোটে বিজেপিকে পর্যদুস্ত করার পর ভবানীপুর উপনির্বাচনেও রেকর্ড ব্যবধানে জিতে এসেছেন সম্প্রতি। যদিও তার আগে থেকেই তৃণমূল নেত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল্লিতেও বিজেপিকে হারানোর দাবি করে আসছেন। এদিনও সেই সুর শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রীর গলায়। লখিমপুর খেরিতে মৃত কৃষকদের পরিবারের পাশে দাঁড়াতে পাঁচজনের প্রতিনিধি দল আগেই পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সেদিন তাঁরা ঢুকতে পারেননি উত্তরপ্রদেশ পুলিশের বাঁধায়। কিন্তু গতকালই ঘুরপথে অকুস্থলে পৌঁছে যান কাকলি ঘোষ দস্তিদার-দোলা সেনরা। এই ঘটনা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধিও বুধবার প্রশ্ন তোলেন, কংগ্রেসকে যোগী রাজ্য়ের পুলিশ আটকালেও তৃণমূল কংগ্রেসকে লখিমপুর যাওয়ার অনুমতি কিভাবে দিচ্ছে? বুধবার বিকেলে কার্যত ওই প্রশ্নেরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩