এত সময় লাগছে কেন, দ্রুত ফেরান! টুইট মমতার

গতকালের আক্রমণের পরে এদিনের টুইট। আর তা দেখেই অনেকের ধারনা ইউক্রেন ইস্যুতে মোদি সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়ানোর নীতি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনে(Ukraine) আটকে থাকা হাজার হাজার ভারতীয় পড়ুয়াদের(Indian Student) দ্রুত এদেশে ফেরাবার ইস্যুতে লাগাতার কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়(Mamata Banerjee)। কেননা আটক পড়ুয়াদের সংখ্যা এখনও প্রায় ১৫ হাজার। তার মধ্যে শতাধিক এ রাজ্যের পড়ুয়ারাও আছে। তাঁদের ঘিরে কার্যত গোটা দেশজুড়েই উদ্বেগ ক্রমশ চড়ছে। কেননা একদিকে যেমন রাশিয়া(Russia) পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিয়ে রেখেছে তেমনি আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন সীমান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য কোনও ব্যবস্থাই করছে না ইউক্রেন সরকার। অনেকেই ইউক্রেন সীমান্ত থেকে বহু দূরে একাধিক শহরে আটকে আছেন। এই অবস্থায় কেন্দ্রের সরকারের(India Government) ওপর বিরোধীরা যেমন চাপ বাড়াচ্ছে তেমনি চাপ বাড়াচ্ছেন মমতাও। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে ভোট প্রচারে গিয়ে অখিলেশ যাদবের সমর্থনে করা সভা থেকে তিনি এই ইস্যুতে যেমন মোদি সরকারকে এখাত নিয়েছিলেন তেমনি এদিন টুইট(Tweet) করে মোদি সরকারের কাছে ফের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

এদিন মমতা দুটি টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি খুব চিন্তিত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের জীবন ও নিরাপত্তা নিয়ে। জীবন খুবই মূল্যবান। ওদের এদেশে ফিরিয়ে আনতে কেন এত বেশি সময় লাগছে? কেন আগে থেকে ফেরানোর ব্যবস্থা করা হল না? আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ রাখব যত দ্রুত ও যত বেশি সংখ্যক বিমানের ব্যবস্থা করে সব পড়ুয়াকে সফল ভাবে ফিরিয়ে আনাতে।’ উলেখ্য গতকালই এই ইস্যুতেই বারাণসী থেকে মমতা একহাত নেন মোদিকে। বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলছে আর মোদি রাজনৈতিক সভা করছে। আটকে পড়া পড়ুয়াদের না ফিরিয়ে মোদি রাজনৈতিক সভা করছেন। মোদির সঙ্গে পুতিনের যদি ভালো সম্পর্ক হয় তাহলে ফেরাচ্ছেন না কেন? ইউক্রেন থেকে পড়ুয়ারা নিজেরা আসবেন কেন? ওদের না ফিরিয়ে সভা করছেন মোদি। কারও প্রাণ গেলে তার দায় কে নেবে? দ্রুত পড়ুয়াদের ফিরিয়ে আনুন।’ গতকালের ওই আক্রমণের পরে এদিনের টুইট। আর তা দেখেই অনেকের ধারনা ইউক্রেন ইস্যুতে মোদি সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়ানোর নীতি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার