তেজস্বীর সন্তানকে দেখতে হাসপাতালে মমতা, জানালেন শুভকামনা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহারে ভোট আসন্ন। তার আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের ঘরে এল নতুন সদস্য। কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম হল লালু প্রসাদের নাতির। পুত্রসন্তানের জন্ম দিলেন তেজস্বী যাদবের স্ত্রী। মঙ্গলবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় নবজাতকের। খবর পেয়ে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৬ মাস আগেই গর্ভবতী স্ত্রীকে নিয়ে কলকাতায় আসেন তেজস্বী। এতদিন ধরে এখানেই থাকছিলেন লালুর পুত্রবধূ। মঙ্গলবার সকালে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবজাতকের আগমন হওয়ার খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোটা যাদব পরিবারকে। সোমবার রাতেই লালু প্রসাদের কাছ থেকে ফোন পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছিলেন কোনও চিন্তা নেই, তিনি আছেন। মঙ্গলবার একটু বেলা বাড়তেই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। জানান যে কোনও শিশুর জন্মই অত্যন্ত আনন্দদায়ক। এই সন্তান শুভকামনা নিয়ে এসেছে। নবজাতকের আগমনে মমতা বন্দ্যোপাধ্যায়ও অত্যন্ত খুশি।

এই মুহূর্তে টালমাটাল হয়ে রয়েছে যাদব পরিবার। তেজ প্রতাপ যাদবকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছেন লালু প্রসাদ যাদব। শনিবার প্রেমিকা অনুষ্কা যাদবের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই তেজকে দল থেকে বের করেন লালু। বিবাহিত তেজের প্রেমিকা! সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ওঠে হায় হায় রব। তারপরেই কার্যত পারিবারিক সম্মান বজায় রাখতে ছেলেকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন লালুপ্রসাদ। তিনি জানিয়েছেন যে সম্পর্ক পরে, সবার আগে দল।

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের ‘জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের