মে দিবসে টুইট মুখ্যমন্ত্রীর, ডাকলেন দলের বিশেষ বৈঠক

মে দিবসে টুইট শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের। টুইটে তিনি বাংলা, দেশ এবং বিদেশের সমস্ত শ্রমিকদের ‘সাথী’ বলে উল্লেখ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১ মে(May Day)। আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এদিন সকালেই টুইট(Tweet) করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইটে তিনি বাংলা, দেশ এবং বিদেশের সমস্ত শ্রমিকদের ‘সাথী’ বলে উল্লেখ করেছেন যা সকলের নজর টেনেছে। পাশাপাশি তিনি দলের এক বিশেষ বৈঠকও ডেকেছেন আগামী ৫ মে। বৈঠকে দলের নেতানেত্রী, বিধায়ক ও সাংসদদের ডাকা হয়েছে। আর কিছু জেলার দলীয় সভাপতিদের ডাকা হয়েছে। দলের রাজ্য কমিটির সদস্যদেরও এই বৈঠকে ডাকা হইয়েছে বলে তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি মন্ত্রীদেরও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারম্যানের মধ্যে অনেকেই এই বৈঠকে আমন্ত্রিত থাকছেন বলেই জানা গিয়েছে। মেট্রোপলিটন বাইপাসে তৃণমূল কংগ্রেসের নতুন ভবন তৈরি হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এই ভবনটির উদ্বোধন হবে। তারপর সেখানেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবসে আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের আমাদের আন্তর্জাতিক, জাতীয় ও বাংলার সাথীদের জন্য কর্মরত ভাই ও বোনদের জন্য গর্বিত। তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।’ অন্যদিকে ৫ মে’র বৈঠক প্রসঙ্গে জানা গিয়েছে, বাছাই করা নেতৃত্বকে নিয়ে এই বৈঠক হবে। সূত্রে খবর, আগামী ৫ মে থেকে টানা একমাস দলের লাগাতার কর্মসূচি শুরু হবে। এবারের কর্মসূচি হবে গ্রামমুখী। নেতাদের গ্রামে যেতে হবে, খাটিয়া পেতে বসতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে। সেই কর্মসূচি নিয়েই মমতা ওই বৈঠকে দলের নেতাদের বিশেষ বার্তা দিতে পারেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সাংগঠনিক দিক থেকেও তিনি একাধিক বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। গ্রাম–শহরের একেবারে বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল নেত্রীর দিকনির্দেশিকা দিকেই এখন তাই তাকিয়ে রয়েছেন দলের কর্মীরা।

একই সঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৫ মে’র বৈঠকে আলোচনার কেন্দ্রে উঠে আসতে পারে আগামী বছরের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) প্রসঙ্গ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গও। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে সব জেলায় ভেলকি দেখিয়েছিল সেই সব জেলায় যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পঞ্চায়েতের ৩টি স্তরেই ভাল ফল করে তার ওপর গুরুত্ব দিচ্ছেন তৃণমূলনেত্রী। কেননা পঞ্চায়েতে ভাল ফল করলে তবেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হাতে থাকা লোকসভা কেন্দ্রগুলি ছিনিয়ে নিতে সক্ষম হবে তৃণমূল। তাই গ্রামীণ সংগঠনকে মজবুত রাখার কৌশল আগামী ৫ মে’র বৈঠকে বাতলে দিতে পারেন মমতা। আবার ওই দুই গুরুত্বপূর্ণ নির্বাচনে দলের বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের কেমন ভূমিকা নিতে হবে তাও হয়তো সেদিন বলে দেবেন মমতা। জেলা সভাপতি থেকে চেয়ারম্যান সকলের দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হতে পারে সেদিনের বৈঠক থেকেই।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের