কন্যাশ্রী সুনিশ্চিত করতে পদক্ষেপ মমতার সরকারের

বাংলার সব ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার মানুষের উন্নয়নের জন্য যে সব আর্থসামাজিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম হল ‘কন্যাশ্রী’(Kanyashree) প্রকল্প। এই প্রকল্প যে শুধু রাজ্যে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছে তাই নয়, পেয়েছে রাষ্ট্রসংঘ(United Nations) থেকে পুরষ্কারও। একই সঙ্গে রাজ্যে বাল্যবিবাহ(Child Marriage) রোধেও সাফল্যের মুখ দেখেছে এই প্রকল্প। সেই প্রকল্পের সুবিধা বাংলার সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সব ছাত্রীরা পাচ্ছে কিনা এবার তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। আর সেই সুনিশ্চয়তার ক্ষেত্রে সাহায্যে নেওয়া হবে ‘বাংলার শিক্ষা’(Banglar Shikkha) পোর্টালের।

ঠিক কী হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কোনও যোগ্য ছাত্রী যাতে আর বঞ্চিত না থাকে সেটাই সুনিশ্চিত করতে চাইছে। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮ বছরের ছাত্রীরা আবেদন করতে পারে। এখনও পর্যন্ত মোট সাড়ে ৭৭ লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে। নতুন উপভোক্তারা এবারও এই প্রকল্পে যুক্ত হবে। তবে অন্যান্য বছর কতজন ছাত্রী নতুন করে এই প্রকল্পের আওতায় আসবে তার হিসেব কষে সংশ্লিষ্ট দফতর। সেই লক্ষ্যমাত্রা নবান্নকে জানানো হয়। তবে এবার কোনও টার্গেট ধরে এগনো হচ্ছে না। কারণ শিক্ষাদফতরের পোর্টাল ‘বাংলার শিক্ষা’ অনুযায়ী, অষ্টম শ্রেণির প্রতিটি ছাত্রীকেই কন্যাশ্রীতে নেওয়া হবে। তবে আবেদনের পরেও কোনও ছাত্রী এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়ল কি না, তা যাচাই করার কোনও পদ্ধতি এতদিন ছিল না। এজন্য মূলত নির্ভর করতে হতো জেলা আধিকারিকদেরই ওপর। সমস্ত রকম চেষ্টা সত্ত্বেও দেখা যেত, কিছু ছাত্রী রয়ে যাচ্ছে এই প্রকল্পের বাইরে। রাজ্য এবার এই আশঙ্কা দূর করতে চাইছে।

ঠিক করা হয়েছে, ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এতদিন থাকত কোন স্কুলে মোট কতজন ছাত্রছাত্রী‌ রয়েছে তার পরিসংখ্যান। নতুন পরিকাঠামোয় প্রত্যেক স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীর নাম এই পোর্টালে লেখা থাকছে। এবার থেকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতর শিক্ষাদফতরের এই তথ্য ব্যবহার করবে। তার ফলে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য প্রতিটি ছাত্রীকে সহজেই চিহ্নিত করতে পারবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ‘বাংলার শিক্ষা’ পোর্টাল থেকে একটি স্কুলের ছাত্রীদের তালিকা মিলিয়ে দেখলে বুঝতে পারা যাবে ঠিক কতজন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত। সেই অনুযায়ী যদি আবেদন পত্র না আসে, তখন খোঁজ নেওয়া হবে আবেদনপত্র কারা এবং কী কারণে জমা করতে পারেনি। তাদের নাম পাঠিয়ে আবেদনপত্র জমার জন্য প্রয়োজনীয় সাহায্য করার নির্দেশ দেওয়া হবে জেলা এবং স্কুলের আধিকারিকদের।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন