Loading live market data...
Loading active stocks...
Connecting...

দেশে বিজেপি বিরোধী জোট নিয়ে ফোনে কথা মমতা –স্ট্যালিনের

বুধবার মমতা ফোন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনকে। দুইজনের ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলতে পাকানোর কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল। এবার শুরু হয়ে গেল কথাবার্তার পালাও। ২০২৪’র লোকসভা নির্বাচনে দেশজুড়ে বিজেপি(BJP) বিরোধী জোট গড়ে তোলা যে ভীষণ প্রয়োজন সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগেই জানিয়ে দিয়েছিলেন। এবার সেই জোট গড়ার কাজ তিনিই শুরু করে দিলেন। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মমতা জানিয়েছিলেন, ‘আমি তা মনে করি না। বিরোধীদের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত আলোচনা চলছে। সংসদেও তাদের দেখা হচ্ছে। এখন বেশি কথা না বলাই শ্রেয়। সময় এলেই এই জোট টর্নেডোর ভূমিকা পালন করবে।’ সেই বৈঠকের পরেই সন্ধ্যা ৬টা নাগাদ মমতা ফোন করেন তামিলনাড়ুর(Tamilnadu) মুখ্যমন্ত্রী তথা ডিএমকে(DMK) সুপ্রিমো এম কে স্ট্যালিনকে(M K Stalin)। দুইজনের ফোনে বেশ কিছুক্ষণ কথা হয় বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচন কী পিছিয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা

গতকালের সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কোনওভাবেই জিততে পারবে না। এমনকি সারা দেশে তাঁরা ২০০ আসনও পাবে না। বস্তুত মমতার এই দাবি ইতিমধ্যেই নানা সমীক্ষার মাধ্যমে উঠে এসেছে এমনকি তার মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা RRS’র নিজস্ব সমীক্ষা যেমন আছে তেমনি বিজেপির নিজস্ব সমীক্ষাও আছে। আর এই অবস্থায় কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধী ঐক্যের ওপরেই আস্থা রাখছেন মমতা। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘২০২১ সালে বাংলায় এসে ওরা বলেছিল, আব কি বার ২০০ পার। এবার তো লোকসভা নির্বাচনেই ২০০ পার করতে পারবে না। কোন ম্যাজিশিয়ান এসে করবে? ইডি, সিবিআই অফিসারদের দিয়ে করবে?’ তৃণমূল সুপ্রিমো মনে করেন, বিরোধীদের কোণঠাসা করতে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অপব্যবহার’ করছে বিজেপি, তার জবাব ভোটযন্ত্রেই দেবে দেশবাসী। এর জন্য প্রয়োজন বিজেপি-বিরোধী সব শক্তির ঐক্য।

আরও পড়ুন সমলিঙ্গের বিয়ে নিয়ে কেন্দ্রের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি

কিন্তু বিরোধীদের মধ্যে সেরকম কোনও ইতিবাচক উদ্যোগ দেখা যাচ্ছে না। সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে মমতা বলেন, এভাবে তামাম বিরোধী শক্তিকে এক জায়গায় এনে বিজেপিকে ক্ষমতা থেকে হটানোর প্রত্যয়ী বার্তা দিয়েছেন তিনি। এই বৈঠকের পরেই মমতা স্ট্যালিনকে ফোন করেন বলে সূত্রে জানা গিয়েছে। স্ট্যালিন যেভাবে দেশে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে সকলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন মমতা। সেই সঙ্গে তিনি স্ট্যালিনকে এটাও জানান, বিজেপির জনবিরোধী সিদ্ধান্ত ও কার্যকলাপের বিরুদ্ধে অবিজেপি রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে আলোচনায় বসতে হবে এবং ঐক্যমত্যে আসতে হবে। নাহলে বিজেপির সঙ্গে লড়াই করা যাবে না।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে