ছট পুজোর মঞ্চ থেকেই মোদি সরকারকে বিঁধলেন মমতা, বার্তা হিন্দি ভাষীদেরও

রবি দুপুরে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিয়ার হিসাবে বেছে নিলেন ছট পুজোয় কেন্দ্রের ছুটি না দেওয়ার ঘটনাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছটপুজোর(Chath Puja) অনুষ্ঠানের মঞ্চ থেকেই রবি দুপুরে কেন্দ্রের(Narendra Modi Government) বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই সুর চড়াবার জন্য হাতিয়ার হিসাবে বেছে নিলেন ছট পুজোয় কেন্দ্রের ছুটি না দেওয়ার ঘটনাকে(Not Given Holiday for Chath Puja)। সেই সঙ্গে বার্তা দিলেন বাংলায় বসবাসকারী হিন্দিভাষী মানুষদেরও। রবিবার দুপুরে কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। তক্তাঘাট থেকে দইঘাট হয়ে চলে যান নেতাজি স্পোর্টিং ক্লাবের ছট পুজোর অনুষ্ঠানে। তবে কেন্দ্রকে তিনি বিঁধেছেন তক্তাঘাট থেকেই। সেখান থেকেই ছটপুজো উপলক্ষে রাজ্যে ২ দিন ছুটি ঘোষণাও করেন তিনি।

রবিবার দুপুরে প্রথমে মুখ্যমন্ত্রী যান তক্তাঘাটে। সেখানে উপস্থিত সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানান। তিনিও যে ছটপুজো অর্থাৎ সূর্যে উপাসনা করেন, সেকথা উল্লেখ করেন। গঙ্গার পবিত্রতার কথা বলে আবেদন জানান, ছটপুজোয় যাতে সেই পবিত্রতা রক্ষা করা হয়। এরপরেই তিনি নিশানা বানান কেন্দ্রকে। বলেন, ‘আপনাদের জানার জন্য বলছি, সোমবারও ছুটি থাকবে। ছটপুজো উপলক্ষে দু’দিন ছুটি দিয়েছি। আপনারা জানেন, ছটপুজোর জন্য দিল্লিও কোনও ছুটি দেয় না। আমাদের সরকার সব পুজোর জন্য ছুটি দেয়। ঈদের জন্য দু’দিন ছুটি দিই। ছটের জন্য, আরও অনেক পুজোর জন্যও ছুটি দিই। কালীপুজোতেও ছুটি দিই। তাই আপনারাই আমার ভরসা। বাংলায় যাঁরা থাকেন, তাঁরা আমাদের থেকেও বেশি বাংলাকে ভালবাসেন। দিল্লি তো ছুটিই দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি থাকবে রাজ্যে। সবাই যাতে ভালোভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন, তার জন্য।’

তক্তাঘাটে তিনি আরও বলেন, ‘আমাদের অনেক মা-বোন আছে, যাঁরা ৩৬ ঘণ্টা উপোস করে, তারপর এই পুজো করে। আমিও খেয়ে আসিনি।  আমার নামেও গঙ্গা সাগরে পুজো হয়। যে দেশে গঙ্গা বয়ে যায়, সেই দেশ পবিত্র দেশ। আমাদের রাজ্য়ে গঙ্গা আছে। আমি গঙ্গাকে প্রণাম করি।’ মুখ্যমন্ত্রী এদিন দইঘাট থেকে সদ্য সদ্য প্রয়াত কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ সদস্য তথা কলকাতা বন্দর এলাকার তৃণমূল নেতা এবং ৫ বারের বিধায়ক রাম পেয়ারে রামের(Ram Pyare Ram) কথা তুলে আনেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাম পেয়ারে রামের কথা মনে পড়ছে। প্রতিবছর দইঘাটে দেখা হত। আমাদের সাথে থাকত। আমাদের পুরনো সহযোদ্ধা। জীবনের পুরোটাই আমাদের দলকে দিয়েছেন। পরিবারকে আমাদের শোক জানাচ্ছি।’

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল