কাটোয়া ও শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা

নবদ্বীপধাম রেল স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য ২৭ নভেম্বর, রবিবার হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলে কাজের জন্য সপ্তাহ শেষে একগুচ্ছ ট্রেন (Train) বাতিল করল পূর্ব রেল। নবদ্বীপধাম রেল স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য ২৭ নভেম্বর, রবিবার হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে (Eastern Railway)। একাধিক লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি সময়সূচি পরিবর্তন করা হয়েছে কিছু ট্রেনের।

কাটোয়া শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আপ ৩৭৯১৩, ৩৭৯১৭ ও ৩৭৯১৯ হাওড়া-কাটোয়া লোকাল; ডাউন ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৭৪২, ৩৭৭৪৪ ও ৩৭৭৪৬ কাটোয়া-হাওড়া লোকাল; ৩৭৭৪৯, ৩৭৭৫১ ও ৩৭৭৫৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকবে। রবিবার এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে যে ট্রেনগুলির সময়সূচি পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, ১৩৪৬৬ মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ১৩১৪১ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, ৩৭৭৪৭ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।

কাটোয়া শাখার পাশাপাশি শিয়ালদা শাখায়ও শনিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা শাখায় এই ট্রেন বাতিল বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, দমদম-নৈহাটি সেকশনে ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ইছাপুর স্টেশনের কাছে ট্রাফিক ব্লক করা হবে। একইসঙ্গে ব্লক করা হবে পাওয়ারও।  ফলে সপ্তাহ শেষে শনি ও রবিবার এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে। 

শিয়ালদা শাখায় কখন থেকে ট্রেন বাতিল থাকবে? রেলের তরফে জানানো হয়েছে, শনিবার, ২৬ নভেম্বর রাত ১১টা থেকে রবিবার, ২৭ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিয়ালদা শাখায় দমদম-নৈহাটি সেকশনে একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে।  এই শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে? জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ও রবিবার সকাল পৌনে ১১টা পর্যন্ত আপ লাইনে ২১২১৩, ৩১২২১ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল এবং ডাউন লাইনে ৩১২১৪, ৩১২২২ ব্যারাকপুর-শিয়ালদা লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি আপ লাইনে ৩১৪১৭, ৩১৪১৫ শিয়ালদা-নৈহাটি লোকাল এবং ডাউন লাইনে ৩১৪১৮, ৩১৪২০ নৈহাটি-শিয়ালদা লোকালও বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত আপ লাইনে ৩১৬১৫, ৩১৬১৭ শিয়ালদা-রানাঘাট লোকাল চলবে না। ডাউন লাইনে ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট- শিয়ালদা লোকাল ও চলবে না বলে জানানো হয়েছে। বাতিল করা হয়েছে ৩১৮১৩, ৩১৮১৪ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল; ৩১৩১১, ৩১৩১৭, ৩১৩১৪, ৩১৩১৮ কল্যাণী-শিয়ালদা সীমান্ত লোকালও।

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন কনীনিকা? গুজবে কী বললেন অভিনেত্রী?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ