হাওড়া শাখায় কাজের জন্য বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাওড়া শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া শাখায় কাজের জন্য আপ লাইনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাওড়া শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ডাউন লাইনে পাওয়ার ব্লক করা হবে রেলের তরফে।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল, ৩৭৯১১ নম্বর হাওড়া-কাটোয়া লোকাল, ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭৭৪৫ ব্যান্ডেল-কাটোয়া লোকাল। ৩৭৭৪৭ নম্বর ব্যান্ডেল-কাটোয়া লোকাল। বাতিল করা হয়েছে ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৪ কাটোয়া-ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৪৬ নম্বর কাটোয়া-ব্যান্ডেল লোকাল। ট্রেন বাতিল করার পাশাপাশি দেরিতেও ছাড়া হবে একটি লোকাল ট্রেন। শনিবার ৩৭৭৪৮ নম্বর কাটোয়া-ব্যান্ডেল লোকাল কাটোয়া স্টেশন থেকে দুপুর ১টার বদলে দুপুর ২টো ১০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

প্রসঙ্গত সম্প্রতি বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মধ্যে চতুর্থ লাইন সংক্রান্ত কাজ চলার জন্য ১২ দিনের জন্য লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ৭ নভেম্বর থেকে পরবর্তী ১২ দিনের জন্য হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি কয়েকটি দূরপাল্লার ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে ব্যান্ডেল দিয়ে। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যে লোকাল ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে সেগুলি হল: হাওড়া-বর্ধমান লোকাল: ৩৬৮১১, হাওড়া-চন্দনপুর লোকাল: ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫ এবং ৩৬০৩৭। বর্ধমান-হাওড়া লোকাল: ৩৬৮১২। চন্দনপুর-হাওড়া লোকাল: ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬ এবং ৩৬০৩৮।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের