বিজেপিতে নেই ভরসা, মুখ ফেরাচ্ছে মতুয়ারা

বিজেপির প্রতি আর ভরসা নেই মতুয়াদের। তাই তাঁরাও মুখ ফিরিয়ে নেওয়া শুরু করে দিয়েছেন। বিজেপির কপালের ভাঁজ আরও বাড়াবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা ভোটে বাংলার(Bengal) মাটিতে বিজেপি(BJP) যে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখেছিল তার পিছনে ছিল ৪টি ভোট ব্যাঙ্ক। এই ৪টি ভোট ব্যাঙ্ক(Vote Bank) হল – গোর্খা ও নেপালি ভোট, তপশিলি জাতির ভোট, তপশিলি উপজাতি বা আদিবাসীদের ভোট এবং মতুয়া(Matua) ভোট। এই ৪টি ভোট ব্যাঙ্কের জন্যই সেইবছর বিজেপি বাংলা থেকে ১৮টি আসন বের করতে সক্ষম হয়েছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তাঁরা আর সেই সাফল্য ধরে রাখতে পারেনি। উনিশের ভোটে বাংলার ১৩৬টি বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছিল বিজেপি। তারপরেই শ্লোগান উঠেছিল, ‘আব কে বার ২০০ পার’। কিন্তু দৌড় থেমে গিয়েছিল ৭৭টি আসনেই। একুশের সেই ভোটের সময় থেকেই চোখে পড়ে জঙ্গলমহলের বুকে তপশিলি উপজাতি বা আদিবাসীদের ভোট হাতছাড়া হয়েছে পদ্মপার্টির। তারপর সময় যত গড়িয়েছে ততই ফাটল চওড়া হয়েছে। এখন আর গোর্খা ও নেপালি ভোট যেমন বিজেপির হাতে নেই। তেমনি নেই মতুয়া ভোটও। কার্যত বিজেপির প্রতি আর ভরসা নেই মতুয়াদের। তাই তাঁরাও মুখ ফিরিয়ে নেওয়া শুরু করে দিয়েছেন।

মতুয়ারা যে বিজেপির দিক থেকে মুখ ফেরাচ্ছে সেটা একুশের ভোটের পর হওয়া পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনেই পরিষ্কার হয়ে গিয়েছে। মতুয়াভূম বলে পরিচিত উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা এবং নদিয়া জেলার কল্যাণী ও রানাঘাট মহকুমাজুড়ে কিবা পুরসভা কিবা পঞ্চায়েত, কোনও সাফল্যের মুখই দেখতে পায়নি বিজেপি। মতুয়াদের দাবি, ২০১৯ সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট নিয়েছিল, তাঁদের ভাঁওতা দিয়েছিল। কিন্তু ২৪’র ভোটে(General Election 2024) সেটা আর সম্ভব হবে না। ‘২৪’র ভোটের আগে নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের জবাব চাই’, এই শ্লোগান তুলেই আগামী ২৮ ডিসেম্বর কলকাতার ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ(All India Matua Mahasangha)। ৫০ হাজারের বেশি মানুষ সেদিন ডঙ্কা-কাঁসর-নিশান নিয়ে জড়ো হবেন কলকাতার রাজপথে। যা লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির কপালের ভাঁজ আরও বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের। দেশভাগের বলি পূর্ববঙ্গ থেকে আগত ছিন্নমূল উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হলেও মূল লক্ষ্য, বিজেপি ভাঁওতাবাজির তীব্র প্রতিবাদ জানানো।   

মতুয়া মহাসঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন বিশ্বাস। ২০২০ সালের ৬ নভেম্বর, রাজারহাটের বাসিন্দা নবীনের বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন নবীনের বাড়িতে দুপুরে পাত পেতে খেয়েওছিলেন মোদি সরকারের সেকেন্ড-ইন-কমান্ড। রুটি, ছোলার ডাল, ভাত, পনির, ধোকা, নলেন গুড়ের পায়েস অমিত শাহকে সেদিন খাইয়েছিলেন নবীন ও তাঁর পরিবার। আশা করেছিলেন, মতুয়াদের দেখবেন মোদি-শাহরা। কিন্তু তা নিরাশায় পরিণত হওয়ায় এবার সরাসরি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছেন নবীন। তাঁর কথায়, ‘২০১৯ সালে নরেন্দ্র মোদি, অমিত শাহরা বলেছিলেন বিজেপিকে ভোট দিন। মতুয়াদের অনেকেই বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু ভরসা, বিশ্বাস করে আমরা ঠকেছি। নিঃশর্ত নাগরিকত্ব আমাদের দেওয়া হয়নি। ঢাকঢোল পিটিয়ে সিএএ(CAA) কার্যকর করার ঘোষণা করা হলেও পাঁচ বছরের রুল তৈরি হয়নি। তাই এবার লোকসভা ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতিতে আস্থা রাখছি না। মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে ছিল বিজেপি। সামনের লোকসভা নির্বাচনের আগে বিজেপির ফাঁদে কেউ যাতে পা না দেন, তারজন্যই সকলে মিলিত হয়ে একযোগে আওয়াজ তুলব। মতুয়াদের নিয়ে বিজেপি রাজনীতি করছে। আসন্ন লোকসভা ভোটে বিজেপি আবার প্রতিশ্রুতি দেবে। কিন্তু কেন্দ্রের উদাসীনতার এবার আর বিজেপির ওপর বিশ্বাস-ভরসা রাখতে পারছি না। মতুয়া সম্প্রদায়ের মানুষজন লোকসভায় ভোট দেওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী