অর্পিতার বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদের

অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ‘ইচ্ছে’ নামের বাড়িটি নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ‘ইচ্ছে’ নামের বাড়িটি নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার কসবার রাজডাঙা মেইন রোডের উপর ওই বাড়িটি তৈরির পর অর্পিতা মুখোপাধ্যায় কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ মেয়রের। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের।

অর্পিতা মুখোপাধ্যায়ের ওই বাড়িটি ঘিরে অবৈধভাবে নির্মাণ এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে। বাড়িটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হতো বলে অভিযোগ। বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলেও বাড়িটির কর দেওয়া হয়েছে সাধারণ বাড়ি হিসেবেই। আর এই গোটা বিষয়টি নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বেশকিছু গুরুত্বপূর্ণ নথি। দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটী নগদ টাকা। উদ্ধার হয় সোনার বাট এবং বিদেশী মুদ্রা। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই পর্যন্ত তদন্তের পর যে তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে তার ভিত্তিতে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন গোয়েন্দারা। ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বেশকিছু সংস্থা আবিষ্কার করেছে ইদি। পাশাপাশি একাধিক বাড়ি, জমি ও ফ্ল্যাট অর্পিতা মুখোপাধ্যায়ের নামে রয়েছে বলে হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে নেমে কসবায় অর্পিতার ‘ইচ্ছে’ নামের বাড়িটির হদিশ পায় ইডি। এবার সেই বাড়িটি নিয়ে তদন্ত করার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম।

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে ঝেপে বৃষ্টি, এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ