তাপমাত্রা কমায় আগামী এক সপ্তাহে কমবে ডেঙ্গুর প্রকোপ, আশাপ্রকাশ ফিরহাদের

ক্রমশ কমছে তাপমাত্রার (Temperature) পারদ। আর এই আবহে শহরে ডেঙ্গুর (Dengue) হানা কমবে বলে আশা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগর-সহ (Kolkata) রাজ্যে (West Bengal) ক্রমশ কমছে তাপমাত্রার (Temperature) পারদ। আর এই আবহে শহরে ডেঙ্গুর (Dengue) হানা কমবে বলে আশা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পুরসভার মেয়র শনিবার আশা প্রকাশ করে বলেন, তাপমাত্রা কমার কারণে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা ও গোটা রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত কমবে।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘শহরে শীত পড়তে শুরু করেছে। এই অবস্থায় মশার লার্ভা আর জন্মাতে পারবে না। তাই আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে কলকাতা এবং সারা রাজ্যেই ডেঙ্গুকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’ এদিন সংবাদমাধ্যমকে মেয়র আরও বলেন, রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে।

প্রসঙ্গত চলতি মরসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। শহর কলকাতার পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ রাজ্যের বহু জেলায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। তৎপরতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু সচেতনতায় বার্তা দিয়েছিলেন নদিয়ার প্রশাসনিক সভা থেকে। গত ১০ নভেম্বর মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার শিবির থেকে ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং সচেতনতা চালানোর নির্দেশ দেন। তার আগে ডেঙ্গু মোকাবিলায় নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দেন তিনি। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে বলে নির্দেশও দেন তিনি। ইতিমধ্যে জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম পাঠানো হয়েছে। এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল।

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ