শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে খুলবে নিয়োগ জট? সোমবারের দিকে তাকিয়ে সবাই

এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের তোড়জোড় শুরু করে দিল রাজ্য শিক্ষা দফতর। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বিকাশ ভবনে এই বৈঠক হবে। তার আগে বৈঠক আয়োজনের প্রক্রিয়া শুরু করে দিল শিক্ষা দফতর।

এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৯ জুলাই গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানরত নবম থেকে দ্বাদশের মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন অভিষেক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সেইদিন জানানো হয় সমস্যা নিরসনে ৮ অগস্ট চাকরিপ্রার্থীদের সঙ্গে আবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। রাজ্য শিক্ষা দফতরে হবে সেই বৈঠক বলে জানা গিয়েছিল। সোমবার সেই বৈঠকের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। শনিবার চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন থেকে ফোন করে সোমবারের বৈঠক নিয়ে নিশ্চিত করা হয়।

আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মুখ শহিদুল্লাহ এই বৈঠক নিয়ে বলেন, ‘আমরা আট জন যাব। নবম থেকে দ্বাদশের মেধাতালিকাভুক্ত সকল চাকরিপ্রার্থীর নিয়োগ যাতে সম্পন্ন হয়, সেই দাবি তুলে ধরব। আমরা আশাবাদী যে সরকার তৎপরতার সঙ্গে মেধাতালিকাভুক্ত সকলের নিয়োগ করবে।’ উল্লেখ্য নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে পাঁচশো দিনেরও বেশি সময় ধরে কলকাতায় অবস্থান বিক্ষোভ করছেন এসএসস্যার চাকরিপ্রার্থীরা। রোদ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গত ২২ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। তাঁর বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি সেই রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর তাঁকে মন্ত্রিত্ব থেকে এবং দলের সমস্ত পদ থেকে অপসারণ করে তৃণমুল এবং সরকার। এর মাঝে গত ২৯ জুলাই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে সমস্যা সমাধান করা হবে বলে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের আশ্বাস দেন তিনি। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিপ্রার্থীদের সঙ্গে সোমবার বৈঠক করার কথা জানান। সেই কথা অনুযায়ী সোমবারের বৈঠকের তোড়জোড় শুরু হয়েছে রাজ্য শিক্ষা দফতরে। ওই বৈঠক থেকে নিয়োগের জট খোলে কি না, এখন সেটাই দেখার।

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ