পুজোয় মেট্রোরেলের উপহার, মিলবে বাড়তি পরিষেবা

পুজোর ক'দিন এবং পুজোর পরে তার রেশ রয়ে যাওয়ার আরও কয়েকদিন মেট্রোরেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বাড়তি পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় দেদার ঘোরাঘুরি করবেন। ভাবছেন, মেট্রোতে (METRO) ভিড় হবে খুব। রাতে শেষ মেট্রোর সময়ে পুজোর দিনগুলিতে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে মন চায় না আপনার। ভাবছেন, যদি এই কটা দিন অন্তত মেট্রোর সংখ্যা বাড়ানো হতো বা যদি আরও একটু বেশি রাত পর্যন্ত চলত, তাহলে বেশ হত। যাত্রীদের মনের কথা বুঝতে পেরেই নয়া পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর ক’দিন এবং পুজোর পরে তার রেশ রয়ে যাওয়ার আরও কয়েকদিন মেট্রোরেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বাড়তি পরিষেবা।

বাড়তি পরিষেবা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রোরেল। পঞ্চমী ও ষষ্ঠীতে আপ এবং ডাউন লাইনে ১৪৪ টি করে মোট ২৮৮টি মেট্রো চলবে। সকাল ৮টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাবে প্রথম মেট্রো। ওই সময়েই দমদম থেকে প্রথম মেট্রো যাবে কবি সুভাষ পর্যন্ত। সকাল ৮টা ৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাবে প্রথম মেট্রো আর সকাল ৮টা ১০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেবে ওই রুটের প্রথম মেট্রো। আর রাত সাড়ে দশটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেবে শেষ মেট্রো। রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবে ওই রুটের শেষ মেট্রো। অন্যদিকে, রাত ১০টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ রুটের শেষ মেট্রো ছাড়বে। একই সময়ে ছাড়বে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো।

সপ্তমী, অষ্টমী এবং নবমীতে আপ ও ডাউন লাইনে ১২৪টি করে মেট্রো চলবে ২৪৮টি। দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রোডগুলিতে প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১টায়। তবে শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৪টা অবধি।  রাত্রি ৩টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে। রাত্রি ৩টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে। আবার ভোর ৪টায় শেষ মেট্রো পাওয়া যাবে দমদম থেকে কবি সুভাষ রুটের। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে একই সময়ে।

দশমীর দিন আপ ও ডাউন লাইনে ৬৬টি করে মোট মেট্রো চলবে ১৩২টি। আটটা থেকে পাওয়া যাবে দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের মেট্রো। রাত্রি ৯টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং রাত্রি ৯টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে। আবার রাত্রি ১০টায় শেষ মেট্রো পাওয়া যাবে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম রুটে।

দশমীর পরে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশীর দিনগুলিতে আপ ও ডাউন লাইনে ১১৭টি করে মেট্রো চলবে মোট ২৩৪টি।

চিকিৎসক নয়, সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন, বিশ্ব সাইকেল দিবসে বার্তা ক্রীড়ামন্ত্রীর

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা