মেলেনি তিন তারিখ তত্ত্ব, শুভেন্দুর নাম না করে নিরুদ্দেশ পোস্টার

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নাম না করে এবার পড়ল নিখোঁজ পোস্টার । বৃহস্পতিবার শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা মিলল পোস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নাম না করে এবার পড়ল নিখোঁজ পোস্টার (Missing Poster)। বৃহস্পতিবার শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা মিলল পোস্টার। যে পোস্টারে রাজ্যের বিরোধী দলনেতাকে ব্যঙ্গ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পোস্টারের নেপথ্যে রয়েছে  তৃণমূল কংগ্রেসের (TMC) সোশ্যাল মিডিয়া ও আইটি সেল।

ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরে রাজ্যে বড় ধরণের ঘটনা ঘটবে বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি। কিন্তু তিনটি তারিখেই রাজ্যে ঘটেনি বড় কোনও ঘটনা। আর এরপরেই নন্দীগ্রামের বিধায়ককে চেপে ধরার জন্য রাজ্যের শাসকদল পাল্টা কৌশল নিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও সেই পোস্টারে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেওয়া হয়নি। লেখার সঙ্গে একটি ব্যঙ্গচিত্র ছাপা হয়েছে পোস্টারে। সলটলেক, হাওড়া, ব্যারাকপুর, বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে এই পোস্টার টাঙানো হয়েছে।

কী রয়েছে ওই পোস্টারে? পোস্টারে শিরোনামে বলা হয়েছে, ‘নিরুদ্দেশ সংবাদ’। তারপর বর্ণনা করা হয়েছে নিখোঁজ থাকা ব্যক্তির। লেখা হয়েছে, রূপ: দেখতে গোলগাল, নাদুসনাদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা: বাড়ি কাঁথিতে। অসুখেরও উল্লেখ রয়েছে সেখানে। লেখা হয়েছে, অসুখ: ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকোন। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। এখানেই শেষ নয়। হোর্ডিংয়ে আরও লেখা হয়েছে, বিশেষ চিহ্ন: অভিষেক শব্দটি শুনলেই দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন।

উল্লেখ্য গত ১ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেয় দেবাংশু ভট্টাচার্যকে। এরপর ২১ তারিখের পরদিন ২২ তারিখ সকাল থেকে রাজ্যে পোস্টারের ছয়লাপ।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩