Covid 19: করোনায় আক্রান্ত পুরসভার শতাধিক কর্মী

আক্রান্তের সংখ্যা আরও বাড়বে, আশঙ্কা পুর-প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছোট লালবাড়িতে করোনা হামলার এবার।

বিভিন্ন বিভাগ মিলিয়ে ছশো কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু স্বাস্থ্য বিভাগেই কর্মী ও আধিকারিক মিলিয়ে করোনায় আক্রান্ত ২১০জন। জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগের কর্মী ও আধিকারিক মিলিয়ে করোনায় আক্রান্ত ১৯০ জন। এক সঙ্গে শতাধিক করোনায় আক্রান্ত হওয়ার খবরে মেয়র ফিরহাদ হাকিমও রীতিমতো উদ্বিগ্ন। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে তাঁর গলায় স্পষ্ট হল উদ্বেগ।

জানা গিয়েছে, সিভিল বিভাগের তিনজন ডেপুটি ইঞ্জিনিয়ার, ১৬ জন বোরো অফিসারদের মধ্যে সাতজন। করোনায় আক্রান্ত। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিলিয়ে ৩০জন আক্রান্ত হয়েছেন। উদ্যান পালক বিভাগের সাত জন ইঞ্জিনিয়ার, ২২জন মালি, ৫৬জন কর্মী কোভিড পজিটিভ বলে খবর। আটজন বোরো অফিসার, ১৮জন নিরাপত্তাকর্মী, ১০০দিনের কাজের সঙ্গে যুক্ত ৩২জন কর্মী, ৪২ জন ল্যাব টেকনিশিয়ানের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। করোনার হাত থেকে রক্ষা পাননি ৩৮জন মেডিক্যাল অফিসার, ৩৭জন নার্স, চারজন হেলথ কমিউনিটি, সাত ফার্মাসিস্ট, ১৫জন ডেটা এন্ট্রি অপারেটরের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।পুরসভার নিকাশি বিভাগের মোট ২০জন করোনায় আক্রান্ত হয়েছেন। জল সরবরাহ বিভাগের ছজন ইঞ্জিনিয়ার-সহ ৪৫জন কোভিড পজিটিভ। আগামীদিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে, এমনই আশঙ্কা করছে পুর-প্রশাসন।

 

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…