অর্পিতার একাধিক কোম্পানির ‘সর্বেসর্বা’ অনেকেই, শুধু জানেন না মালিক তাঁরাই

এমন ৩ টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে যার ডিরেক্টর পদে যারা আছেন বা মালিকানা যাঁদের নামে আছে, তাঁরাই জানেন না তাঁরা ‘সর্বেসর্বা’ বলে!   

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায়ের (ARPITA MUKHERJEE) সঙ্গে যুক্ত ১২ টি কোম্পানির (COMPANY) হদিশ পেয়েছে ইডি (ED)। এর মধ্যে ৬ টি কোম্পানিতে কাজ করেন অর্পিতার ঘনিষ্ঠ আত্মীয়রা। আর তিনটির ডিরেক্টর অর্পিতা নিজেই। এমন ৩ টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে যার ডিরেক্টর পদে যারা আছেন বা মালিকানা যাঁদের নামে আছে, তাঁরাই জানেন না তাঁরা ‘সর্বেসর্বা’ বলে!   

অর্পিতার বিনোদন সংস্থা ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’। কসবার ওই ফ্ল্যাটেও হানাও দেয় ইডি। তবে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’- এর ঠিকানা হিসেবে লেটার বক্সে যে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা আদৌ অর্পিতাদের নয়। ওই ঠিকানা অভিযোগকারী ব্যক্তির ভাইয়ের। ওই ব্যক্তি বলেছিলেন, এই নিয়ে তিনি থানা ও ইডির কাছে অভিযোগ জানাবেন। এদিকে, ইডির কাছ থেকে অর্পিতার জামাইবাবু কল্যাণ ধর জানতে পেরেছিলেন তিনি না কি ওই সংস্থার জয়েন্ট ডিরেক্টর। তবে বিস্মিত হওয়ার পর তাঁর উত্তর ছিল, এসব তিনি জানেন না। তিনি ওই সংস্থার গাড়ির চালক। এও বলেছিলেন, তিনি প্রথমে ১০ হাজার টাকা বেতন পেতেন। পরে কাজ ছেড়ে দিয়েছিলেন। তার ২ বছর পর আবার যোগ দিয়েছিলেন কাজে। তখন তাঁর বেতন বেড়ে হয়েছিল ১৮ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে, অর্পিতার নামে ৩ টি কোম্পানির মধ্যে ২ টি- সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেড ও সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। এই ২ টি কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একটি মেল আইডি। পুরো মেল আইডিটি, এআরপিমাইমেল অ্যাট জিমেল ডট কম। জানা গিয়েছে, অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসের ফ্ল্যাটের নথি দেখে এই মেল আইডির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, অনন্ত টেক্স ফ্যাব প্রাইভেট লিমিটেড বলে আরও একটি কোম্পানির খোঁজ পেয়েছেন আধিকারিকরা। তবে এই কোম্পানির সঙ্গে সরাসরি অর্পিতা যুক্ত নন। কিন্তু এই কোম্পানির বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে ওই মেল আইডিটি। শুধু তাই নয়, বালিগঞ্জ প্লাস ইস্টে ৮ নম্বর যামিনী রায় সরণিতে একটি ৩ তলা বাড়ি ‘ভিউ মোর হাইরাইজ প্রাইভেট লিমিটেড’ বলে একটি সংস্থার ঠিকানা। এই কোম্পানিতেও ব্যবহার করা হয়েছে এই মেল আইডি।

ভিউ মোর হাইরাইজ কোম্পানির নথিতে রয়েছে, ওই কোম্পানির অন্যতম ডিরেক্টর দেবাশীষ দেবনাথ। তবে তাঁর বাড়ি দেখলেই বোঝা যায় দেবাশীষ’ দের পরিবার নিম্নবিত্ত। তাঁর মায়ের দাবি, তিনি একাধিক বাড়িতে রান্নার কাজ করেন। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তাঁর ছেলে। তবে ছেলের নামে আস্ত একটা কোম্পানি শুনে চমকে উঠেছেন মা। মা বলেন, ছেলে দেখাশোনা করেন না। সূত্রের খবর, দেবাশীষ জানেন তিনি মনোজ জৈন নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করেন। মানে বালিগঞ্জ প্লাস ইস্টে ৮ নম্বর যামিনী রায় সরণিতে ৩ তলা বাড়িতে। যার ঠিকানা ‘ভিউ মোর হাইরাইজ প্রাইভেট লিমিটেড’ কোম্পানির। আর এই অফিস যেই ঠিকানায় সেই বাড়ির মালিক মনোজ। এদিকে দেবাশীষ দেবনাথ খাতায় কলমে আরও একটি কোম্পানির ডিরেক্টর! সেই কোম্পানির নাম, জামিরা সানসাইন। এদিকে, ভিউ মোর হাই রাইজ কোম্পানি যে ঠিকানায়, সেই এলাকার কেউ জানেনই না ওই এলাকায় এ নামের কোনও কোম্পানি আছে বলে। আর ডিরেক্টররা যে ওই বাড়িতে থাকতেন বা যাতায়াত ছিল, তাও জানেন না এলাকাবাসীরাই।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের