চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সল্টলেকে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু, মৃতদেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা ছুরি

নিজস্ব প্রতিনিধি : সল্টলেকে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে সল্টলেকের তিন নম্বর সেক্টরের জিসি ব্লকে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে, সল্টলেকের জিসি ব্লকের এই বাড়িতে যদুনাথ মিত্র ও তাঁর স্ত্রী মন্দিরা মিত্র থাকতেন। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, ৭৮ বছর বয়সি যদুনাথ মিত্র একজন চিকিৎসক। যদুনাথবাবু তাঁর স্ত্রী মন্দিরাদেবীকে নিয়ে থাকতেন। বুধবার সকালে মন্দিরাদেবীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়ি থেকে যদুনাথবাবুকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দিরাদেবীর দেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

বিধাননগর দক্ষিণ পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে। মন্দিরাদেবীর মৃত্যু খুন নাকি আত্মহত্যার ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ সুইসাইড নোট পেয়েছে। তা থেকে পুলিশের অনুমান, বৃদ্ধাকে খুন করে আত্মহত্যা করেছেন বৃদ্ধ। সুইসাইড নোটটি বৃদ্ধর লেখা বলে মনে করছে পুলিশ। তবে এই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না পুলিশ। এদিন মর্মান্তিক ঘটনার পরই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর নেন তিনি। 

 

Published by:

Share Link:

More Releted News:

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ