ঘূর্ণিঝড় ‘রিমল’-এর ক্ষয়ক্ষতি রুখতে তৎপর নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি রুখতে বুধবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা। বৃহস্পতিবার থেকেই নবান্নে কন্ট্রোলরুম খোলা হবে। জানা যাচ্ছে, সপ্তাহের শেষে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হবে বঙ্গে। তবে ঘূর্ণিঝড়টির ল্যান্ড ফল ঠিক কোথায় হবে, সে বিষয়টি এখনও জানা যায়নি।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে সম্পর্ক রেখে চলার নির্দেশ দেন মুখ্য সচিব বিপি গোপালিকা। পাশাপাশি বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গেও সম্পর্ক রেখে চলার নির্দেশ দেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের পোস্টগুলি যাতে অসুরক্ষিত না থাকে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এদিন দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। নিউটাউনের একটি হোটেলে এই বৈঠক হয়। বৈঠকের পর দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ঝড় বৃষ্টির পূর্বাভাসের কারণে দমকল বিভাগের ৮৪টি টিম তৈরি রাখা হয়েছে। অনেকসময়ই ঝড়বৃষ্টিতে গাছ ভেঙে যায়। গাছ ভেঙে পড়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। সেক্ষেত্রে বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দুর্যোগ মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ জন্ম নিয়েছে। শুক্রবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার থেকে ভারী বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। শনিবারই রাজ্যে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ফলে ভোটের দিক পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে বলে মনে মনে করা হচ্ছে। শনিবারের পর রবিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ