জয়েন্ট মেইন-এর অ্যাডমিট প্রকাশ এনটিএ’এর, জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন

পড়ুয়ারা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ jeemain.nta.nic.in থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main 2023) প্রথম সেশনের পরীক্ষা শুরু হবে। তার আগে শনিবার জয়েন্ট এন্টান্স মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য যে পড়ুয়ারা আবেদন করেছে, তারা অনলাইনে অ্যাডমিড কার্ড (JEE Main 2023 Admit Card) ডাউলোড করতে পারবেন। শনিবার থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে। এদিন থেকেই বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট।

কীভাবে ডাউনলোড করা যাবে JEE MAIN 2023 অ্যাডমিট কার্ড? পড়ুয়ারা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ jeemain.nta.nic.in থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। প্রথমে jeemain.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে হোমপেজে, ‘JEE Main 2023 admit card for January session’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ওই লেখায় ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাবে। যেখানে পড়ুয়াদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ চাওয়া হব। প্রয়োজনীয় তথ্যগুলি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর বেরিয়ে আসবে JEE মেইন ২০২৩-র অ্যাডমিট কার্ড। তখন পরীক্ষার্থীরা সেটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে।

উল্লেখ্য জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE MAIN 2023)-র সময়সূচি সংশোধন করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। ১৮ জানুয়ারি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নোটিশের মধ্যে, NTA আগের তারিখগুলি পরিবর্তন করেছে। জানুয়ারি সেশনের জন্য জেইই মেইনস ২০২৩ পরীক্ষা ৩১ জানুয়ারির পরিবর্তে এখন ১ ফেব্রুয়ারি শেষ হবে।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জন

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর