Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতা পুরসভায় এবার চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম

অত্যাধুনিক মানের কন্ট্রোল রুম চালু হতে চলেছে কলকাতা পুরসভায়। আগামী সোমবার থেকে এই কন্ট্রোল রুম চালু হয়ে যাবে বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অত্যাধুনিক মানের কন্ট্রোল রুম চালু হতে চলেছে কলকাতা পুরসভায়। আগামী সোমবার থেকে এই কন্ট্রোল রুম চালু হয়ে যাবে বলে খবর। সম্পূর্ণ ডিজিটালভাবে তৈরি পুরসভার এই কন্ট্রোল রুম থেকে অনলাইনে তিলোত্তমা কলকাতা শহরকে দেখা যাবে। এই ব্যবস্থা চালু হলে পুরসভার বিভিন্ন কাজ করতে সুবিধা হবে। 

ডিজিটালভাবে তৈরি এই কন্ট্রোল রুম চালু হলে কলকাতা শহরের সমস্ত পাম্পিং স্টেশন যেমন দেখা যাবে। দেখা যাবে পানীয় জলের পরিশোধনাগারও। একই রুমে বসে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি এক লহমায় দেখা যাবে। পাশাপাশি কলকাতার যে সমস্ত রাস্তা জল জমার জন্য কুখ্যাত, তার সরাসরি ভিডিওগ্রাফি থাকছে এই ব্যবস্থায়। বর্ষায় কোথায় কতটা জল জমে আছে, সেখানে কোনও কর্মী কাজ করছে কি না, বা কাজ করলেও কী ভাবে কাজ করছেন তা কন্ট্রোল রুমে বসে দেখতে পাবেন পুরকর্তারা। তা ছাড়া পুরসভার পরিষেবা সংক্রান্ত যেকোনও বিষয়ে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের ফোন করে জানালে তা নিজে থেকেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের কাছে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে। এছাড়াও মিটিং এর জন্য থাকবে আলাদা রুম। ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকদের বসার জায়গাও থাকবে।

উল্লেখ্য বড় কোনও বিপর্যয় হলে শহরে যথাযথ কন্ট্রোল রুম না থাকার ফল ভুগতে হয় পুরসভাকে। বিপর্যয় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুরকর্তাদের। তাই ডিজিটাল কন্ট্রোল রুমের প্রয়োজনীয়তা দেখা দেয় এক সময়। আরও যথাযথভাবে শহরকে পর্যবেক্ষণ করতে সেই ডিজিটাল কন্ট্রোল রুম চালু হবে আগামী সোমবার। এই কন্ট্রোল রুম সামাল দেওয়ার জন্য ২৫ জন সিভিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে