চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি মাসেই চালু নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি : চলতি মাসেই চালু হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা। ইতিমধ্যে এই রুটে মেট্রো পরিষেবা চালুর বিষয়ে অনুমতি দিয়েছে সেফটি অফ রেলওয়ে কমিশনার। পরিষেবা শুরু করার ব্যাপারে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন ধরে দমদম থেকে মেট্রোয় করে রুবি আসার সুযোগ ছিল না। তবে এবার সেই সুবিধা মিলবে। এরফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রীরা।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মোট পাঁচটি মেট্রো স্টেশন রয়েছে। এই পাঁচটি মেট্রো স্টেশন হল কবি সুভাষ. সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে জংশন স্টেশন হিসাবে তৈরি করা হয়েছে। অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জংশন স্টেশনটি।

এই রুটে ন্যূনতম কত ভাড়া ধার্য করা হয়েছে, সেবিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে, এই রুটে ন্যূনতম ভাড়া রাখা হয়েছে পাঁচ টাকা। সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ২০ টাকা। যাত্রীরা রুবি থেকে মেট্রোয় উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ ভাড়ার পরিমাণ রাখা হয়েছে ৪৫ টাকা। রুবি থেকে মেট্রোয় উঠে যদি কোনও যাত্রী কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জে যেতে চান, তাহলে যাত্রীদের ৩৫ টাকা দিতে হবে। অন্যদিকে যদি কোনও যাত্রী রুবি থেকে সরাসরি এসপ্লানেড, চাঁদনি চক বা কালীঘাটে যেতে চান, তাহলে সেই সব যাত্রীদের ৪০ টাকা দিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ