বন্দুক দেখিয়ে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ, নৈহাটির ‘ত্রাস’ বিষ্ণু অধিকারীকে খুঁজছে পুলিশ

এবার বন্দুক দেখিয়ে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠল নৈহাটির 'ত্রাস' তৃণমূল নেতা বিষ্ণু অধিকারীর বিরুদ্ধে। তাঁর বাড়িতে নোটিশ পাঠাল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকার বদলেছে, কিন্তু এখনও তৃণমূলের গুণ্ডাবাজি বন্ধ হয়নি। পূর্বতন সরকারের আমলে তোলাবাজি, শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের মধ্যে কেউ জেল খাটছেন, আবার কেউ জামিনে মুক্তি পেয়েছেন। ক্ষমতা থেকে উৎখাতের পরেও তৃণমূলের নেতাদের দাদাগিরি বন্ধ হয়নি। মাঝে মধ্যেই তৃণমূলের নেতাদের কুকীর্তির কথা শোনা যাচ্ছে। এবার বন্দুক দেখিয়ে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠল নৈহাটির ‘ত্রাস’ তৃণমূল নেতা বিষ্ণু অধিকারীর বিরুদ্ধে। তাঁর বাড়িতে নোটিশ পাঠাল পুলিশ। যা নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড নৈহাটির পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তালপুকুর রোড এলাকায়।

জানা গিয়েছে,  বিষ্ণু অধিকারী এখন যে বাড়িতে থাকছেন, সেটি শান্তা চক্রবর্তী নামে এক মহিলার ছিল। শান্তাদেবীর অভিযোগ, ২০২১ সালে বন্দুক দেখিয়ে জোর করে তাঁর কাছ থেকে বাড়ি লিখিয়ে নেন বিষ্ণু, তখন সরকারের দায়িত্বে ছিল তৃণমূল। প্রভাব খাটিয়ে তাঁর কাছ থেকে বাড়ি কেড়ে নেয় সে। আর বউয়ের নামে বাড়ি লিখিয়ে নেন। এটা তাঁর বাপের বাড়ির ভিটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বেআইনিভাবে দখল করে নিয়েছে বিষ্ণু। তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি দখল করেছেন। ভয় দেখিয়েছেন, যেখানেই যাবে তাঁকে খুন করা হবে। পকেটে সবসময় বন্দুক নিতে ঘুরত বিষ্ণু। সেই সময় বহুবার চেষ্টা করেও বিষ্ণু অধিকারীর বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিতে পারেননি তিনি। তাই সরকার বদলের পরেই তিনি নৈহাটি থানায় বিষ্ণু অধিকারী এবং তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শান্তাদেবীর অভিযোগের ভিত্তিতেই তিনবার বিষ্ণু অধিকারীর বাড়িতে তিনবার নোটিশ পাঠিয়েছে নৈহাটি থানার পুলিশ।

যদিও এই বিষয়ে বিষ্ণু অধিকারীর স্ত্রী ইশানি সরকার অধিকারী জানিয়েছেন, ২০২১ সালে ২৫ লক্ষ টাকা দিয়ে বৈধভাবেই তাঁরা বাড়িটি কিনেছেন। তা সত্ত্বেও পুলিশ কেন নোটিশ পাঠাল, তা বলতে পারবেন না তিনি। তবে তাঁদের বারবার থানায় জেতে বলা হচ্ছে। এদিকে নিজের বাড়ি ফেরত পাবার জন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কাতর আবেদন করেছেন শান্তাদেবী। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তারপরেই পুলিশ তৎপর হন। আর বিষ্ণুকে থানায় দেখা করার জন্যে নোটিশ পাঠানো হয়। কিন্তু সে এখন কোথায় কেউ জানে না। 

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪