কোনা এক্সপ্রেসওয়ের গতি বাড়াবে নয়া সার্ভিস রোড ও ব্রিজ

কোনা এক্সপ্রেসওয়ের ওপর উনসানি মোড়ের যানজট কাটাতে ৪২ লক্ষ টাকা ব্যায়ে নয়া সার্ভিস রোড় এবং একটি স্তু ও আন্ডারপাস নির্মাণ সম্পণ্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার(Howrah District) একটা বড় অংশের মানুষ নিত্যদিন কলকাতায়(Kolkata) যাতায়াত করেন সাঁতরাগাছি(Santragachi) ও কোনা এক্সপ্রেসওয়ে(Kona Expressway) ধরে চলাচল করা বাসে করে। কেউ আসেন আমতার দিক থেকে, কেউ বাগনানের দিক থেকে, কেউ শ্যামপুরের দিক থেকে আবার কেউ বা ডোমজুড়-বড়গাছিয়ার দিক থেকে। এদের সকলকেই কোনা এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকে আসতে গেলেই এতদিন সাঁতরাগাছি ঢোকার মুখে উনসানি মোড়ে(Unsani More) এসে তীব্র যানজটের মুখে পড়তে হত। আবার দূরপাল্লার বাসে করে যারা কলকাতায় আসতেন বা কলকাতা থেকে কোথাও যেতেন তাঁদেরও যানজটের মুখে পড়তে হত। সেই সঙ্গে প্রায়শই ঘটত দুর্ঘটনাও। তাতে প্রাণহাণিরও বিস্তর ঘটনা ঘটেছে। এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ওই এলেকায় একটি সেতু ও একটি আন্ডারপাস নির্মাণের জন্য পূর্ত দফতরকে বলেছিলেন। সেই মতন গত কয়েক বছর ধরেই চলছিল সেই নতুন সেতু ও আন্ডারপাস নির্মাণের কাজ। সেই দুটি কাজই শেষ হয়ে গিয়েছে এবং নবান্ন সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী সেই দুটি উদ্বোধন করবেন।

আরও পড়ুন রবিবার সেট পরীক্ষা, ৫০ শতাংশের বেশি প্রশ্ন হবে বাংলায়

উনসানি মোড়ে সমস্যার মূল কারণ হাঁসখালি খালের ওপর থাকা কোনা এক্সপ্রেসওয়ের সরু ও পুরাতন ব্রিজ এবং সেই খালের পাশেই থাকা রেলের একটি ওভারলাইন যার নীচের আন্ডারপাস খুব সরু ছিল। আর এই দুটির জন্যই নিত্যদিনের যানজট লেগে থাকত সেখানে যার জেরে বাসে করে যাতায়াত করা নিত্যযাত্রী ও দূরপাল্লার বাসে যাতায়াত করা যাত্রীদের সমস্যার ভোগান্তির মুখে পড়তে হত। সেই সমস্যা সমাধানের জন্যই মুখ্যমন্ত্রী একটি বাড়তি সার্ভিস রোড়(New Service Road) তৈরির নির্দেশ দেন পূর্ত দফতরকে। সেই সার্ভিস রোডের জন্যই হাঁসখালি খালের ওপর একটি বো স্টিং গার্ডার ব্রিজ(Bow Sting Gurder Bridge) ও রেল লাইনের নীচে একটি আন্ডারপাস(Underpass) করা হয়েছে। গোটা প্রকল্পটিতে রাজ্যের খরচ হয়েছে ৪২ কোটি টাকা। রেললাইনের নীচে আন্ডারপাস নির্মিত হলেও সেটির জন্য ১ পয়সাও খরচ করেনি রেল। তবে এই সার্ভিস রোডের উদ্বোধন হয়ে গেলে কোনা এক্সপ্রেসওয়ের গতি যেমন বাড়বে তেমনি মসৃণ হবে কলকাতা-হাওড়ার যোগাযোগ।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামবাসীর জন্য বড় উপহার রাজ্য সরকারের

কোনা এক্সপ্রেসওয়ে ধরে কেউ যদি নিবড়া থেকে সাঁতরাগাছির দিকে আসে তাহলে প্রথম দিকে গাড়ি হু হু করে এগোতে দেখা যাবে। কেননা নিবড়া থেকে উনসানি মোড়ের আগে অবধি রাস্তা চার লেন হয়ে গিয়েছে।  কিন্তু সেই রাস্তা দিয়ে হু হু করে গাড়ি বা বাস এগিয়ে এলেও উনসানির কাছে এসে আটকে যেত এই সরু ব্রিজ ও আন্ডারপাসের জন্য। কখনও কখনও তার জেরে সৃষ্ট যানজট একদিকে যেমন নিবড়াতে ৬ নম্বর জাতীয় সড়ক ছুঁয়ে ফেলত তেমনি অন্যদিকে তা নবান্নের কাছাকাছি চলে যেত। এখন আর এই যানজট দেখা যাবে না।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩