চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউটাউনের বুকে নয়া আকর্ষণ ‘অপুর সংসার’

নিজস্ব প্রতিনিধি: তিনি না থেকেও রয়ে গিয়েছেন আমাদের মধ্যে। কারও কাছে ‘ফেলুদা’ হয়ে কারও আছে ‘অপু’ হয়ে। কেউ তাঁকে ভাল আবৃত্তিকার হিসাবে মনে গেঁথে রেখেছেন, কেউ বা কবি হিসাবে। কেউ তাঁকে মনে রেখেছেন নাট্যব্যক্তিত্ব হিসাবে কেউ বা প্রাবন্ধিক হিসাবে। কেউ তাঁকে চেনেন ভাল চিত্রশিল্পী হিসাবে কেউ বা তাঁকে চেনেন বুদ্ধিজীবী হিসাবে। আসলে তিনি এই সবকিছুরই সমাহার। সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chattopadhay)। না থেকেও যিনি বাঙালির কাছে রয়ে গিয়েছে জীবন্ত আইকন হিসাবে। উত্তমকুমারের পরেই বাঙালি যে অভিনেতাকে চোখ বুজলেই দেখতে পান তিনি অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই তাঁকে আঁকড়ে ধরেই বাঙালি বাঁচবে না তো কী করবে! তাই সৌমিত্রবাবুর স্মরণেই এবার কলকাতার(Kolkata) কান ঘেঁষে থাকা নিউটাউনের(New Town) বুকে খুলে গেল ‘অপুর সংসার’(Apur Sangsar) যেখানে সে কেউ আসতে পারবেন, ঘুরে দেখতে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। আর সবটাই বিনামূল্যে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীকে না জানিয়েই লোগো বদল রাজ্য পর্যটন দফতরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কলকাতার পাশেই গড়ে ওঠা নিউটাউনকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তাঁর নানান পরিকল্পনার মাধ্যমে। তার জন্য যেমন ইকো পার্ককে কলকাতার অন্যতম আকর্ষণ কেন্দ্রে পরিণত করেছেন তেমনি গড়ে তুলেছেন বিশ্ববাংলা গেট। গড়ে তুলেছেন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে নজরুলতীর্থ, রবীন্দ্রতীর্থ। এবার সেই নিউটাউনের বুকে নয়া আকর্ষণ হিসাবে খুলে গেল ‘অপুর সংসার’। আদতে এটি একটি থিমপার্ক(Theme Park)। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার ছবি দিয়ে এই থিম পার্ক সাজিয়ে তোলা হয়েছে। ওই সব সিনেমায় ব্যবহৃত খাট, বিছানা, চেয়ার-টেবিল, হাওয়াই চটি, থালা, গেলাস, আসন সব রাখ থাকছে সেখানে। দোতলা বাড়ি আর তার সামনের এক টুকরো সবুজ লন। এটাই ‘অপুর সংসার’। সেই বাড়ির দোতলায় থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যবহার করা জিনিসপত্র আর অবশ্যই তাঁর সিনেমার নানান ছবি।

আরও পড়ুন চিনকে ধাক্কা দিয়ে খেলনা পার্ক মমতার, খুশ মোদি

নিউ টাউনের বি সি ব্লকে গড়ে উঠেছে এই থিম পার্ক। সকাল ৫টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে এই পার্ক। ভবিষ্যতে আরও কিছু সংযোজন হবে এখানে। বিশ্ব বাংলা গেট বা এক্সিস মল, যে কোনও জায়গায় নেমে হেঁটে বা টোটো করে এখানে আসা যায়। গাড়ি নিয়েও একেবারে পার্কের সামনে চলে আসা যাবে। যারা নিউ টাউনে আসবেন ইকো পার্ক বা বিশ্ব বাংলা গেট দেখতে, তাঁদের হাতে সময় থাকলে এবং ইচ্ছে থাকলে ঘুরে যেতেই পারেন ‘অপুর সংসার’ থিম পার্ক থেকে।  

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ