উচ্চশিক্ষা দফতরের অনুমোদন ছাড়া কোনও কোর্স নয়

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের আগাম অনুমোদন এবং ছাড়পত্র ছাড়া রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কোনও কোর্স করাতে পারবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বেশ কিছু উচ্চশিক্ষাকেন্দ্রে রাজ্য শিক্ষা দফতরের(West Bengal State Education Department) কোনও অনুমোদন ছাড়াই বেশ কিছু কোর্স করানো হচ্ছে বলে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কানে এসেছে। এবার তাই কিছুটা কড়া পদক্ষেপ করল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর(Bratya Basu) দফতর। রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়কে(Universities) জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁদের আগাম অনুমোদন এবং ছাড়পত্র ছাড়া ওই সব বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান(Education Centers) কোনও কোর্স করাতে পারবে না। বিশ্ববিদ্যালয়গুলির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলিকেও যেন তারা এই অনুমতি না দেয়, তাও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের ৩০টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে উচ্চশিক্ষা দফতরের তরফে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, প্রযুক্তি, আইন, বিএড সহ বিভিন্ন বিষয়ের কোর্স কিছু প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই চালাচ্ছে। শুধু তাই নয়, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউট সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কাছে এই প্রতিষ্ঠানগুলি নয়া কোর্স চালুর জন্য No Objection Certificate বা NOC চাইছে। উচ্চশিক্ষা দফতরের অনুমোদন ছাড়া এমন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিকাশ ভবন। সেই সঙ্গে বলে দেওয়া হয়েছে, উচ্চশিক্ষা দফতরের অনুমোদন নেওয়ার আগেই যেন প্রতিষ্ঠানগুলি All India Council for Technical Education, Bar Council of India, National Council for Teacher Education’র মতো সর্বোচ্চ নিয়ামক সংস্থাগুলির অনুমোদন নিশ্চিত করে। এটাও জানা গিয়েছে যে, রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে এই চিঠি ওই ৩০টি বিশ্ববিদ্যালয় ছাড়াও চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে, Director of Public Instruction বা DPI’র পাশাপাশি Director of Technical Education’র কাছেও। ফলে প্রযুক্তি সংক্রান্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও এর আওতায় আসছে।

রাজ্যের শিক্ষামহলের ওয়াকিবহালদের অভিমত, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে কোর্সগুলি যাতে সঠিকভাবে অনুমোদিত হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাশাপাশি, প্রাচীন বিদ্যা ও ভারতীয় সংস্কৃতির নামে অবৈজ্ঞানিক কোনও বিষয় রাজ্যে যাতে চালু না হয়ে যায়, সরকার সেদিকে সতর্ক নজর রাখতে চাইছে। প্রসঙ্গত, রাজ্য শিক্ষানীতি একেবারেই কেন্দ্রীয় শিক্ষানীতির মতো ভারতের প্রাচীন বিজ্ঞান ও সংস্কৃতির নামে ‘অবিজ্ঞান’ চর্চার পক্ষপাতী নয়। তাই গোপনে এ ধরনের কোর্স যাতে এ রাজ্যে চালু না হয়ে যায়, সেদিকটাও দেখছে সরকার।

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’তে হানা খাদ্য দফতরের, তল্লাশিতে একগুচ্ছ ভয়ঙ্কর তথ্য

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের