চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধাক্কা বিজেপির, পুনর্নির্বাচনের আর্জি খারিজ নির্বাচন কমিশনের, দাবি কুণালের

নিজস্ব প্রতিনিধিঃ চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষ হতেই পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। এই নিয়ে বুধবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে-সহ রাজ্য নেতাদের বেশ কয়েকজন নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিল। কিন্তু তাতে মেলেনি সুরাহা । বৃহস্পতিবার বিজেপি নেতাদের দাবি গ্রহণ করেনি নির্বাচন কমিশন।

এই প্রসঙ্গে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘কোনো বুথে রি-পোল নয়। কল্যাণ চৌবে  যে নম্বরের বুথে অভিযোগ কাল করেছিল, সেই নম্বরের কোনো বুথই মানিকতলায় নেই। সবাই হাসাহাসি করল।‘ পাশাপাশি টুইটে তিনি জানান, মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের সুপ্তি পান্ডের রেকর্ড ভোটে জয়ী হবে।

বুধবার ছিল রাজ্যের চার বিধানসভা আসেন উপনির্বাচন । কোথাও কোথাও সামান্য অশান্তির ছবি সামনে এসেছিল। কোন বুথ পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বেশ কয়েকজন বিজেপি সমর্থকরা । এসবের জেরে বিকেলে ভোট শেষ হতেই মানিকতলার ৮৯ টি বুথে পুনর্নির্বাচন দাবি তোলে বিজেপি। দায়ের হয় অভিযোগ।  কিন্তু তাতে কোন লাভ হল না পদ্ম শিবিরের। আগামী ১৩ জুলাই ফলপ্রকাশ হবে চার বিধানসভা আসনে। সেখানেই দেখা যাবে কে কোন আসন থেকে জয়ী হবে। এরআগে কমিশনের কাছে বড় ধাক্কা খেল বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ