বাজারে মিলছে না বিশেষ বেবিফুড, বহু শিশু প্রাণ সংশয়ে

শিশুদের (Children) প্রাণ (Life) বাঁচিয়ে রাখতে হাসপাতালে (Hospital) বা নার্সিংহোমে (Nursing Home) ভর্তি করে কোনওরকমে স্যালাইন এবং ওআরএস (ORS) দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে মিলছে না অ্যামাইনো অ্যাসিড বেসড বিশেষ ধরণের বেবিফুড (Baby Food)। আর তার জেরে বিপাকে পড়েছেন বহু অভিভাবক। শিশুদের (Children) প্রাণ (Life) বাঁচিয়ে রাখতে হাসপাতালে (Hospital) বা নার্সিংহোমে (Nursing Home) ভর্তি করে কোনওরকমে স্যালাইন এবং ওআরএস (ORS) দেওয়া হচ্ছে। শিশুখাদ্য না মেলায় চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

মূলত যে সমস্ত শিশুদের দুধ সহ্য হয় না, তাদেরকে দুধের বিকল্প হিসাবে অ্যামাইনো অ্যাসিড বেসড বিশেষ ধরনের বেবি ফুড খাওয়ানো হয়। কিন্তু বর্তমানে বাজারে মিলছে না সেই বেবি ফুড। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুর খাদ্য জোগাড় করতে না পারায় উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। সূত্রের খবর, মূলত এই ধরনের বেবি ফুড বিদেশ থেকে এদেশে আসে। ৪-৫টি সংস্থার মাধ্যমে এই বেবিফুড আসে। মূলত ইংল্যান্ড ও সুইজারল্যান্ড থেকে আমদানি করা হয় এই বিশেষ ধরনের বেবিফুড। ভারতে এই ধরণের খাবার উৎপাদন করা হয় না। কিন্তু সম্প্রতি বিদেশ থেকে সেই বেবি ফুডের আমদানি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। তার জেরেই সমস্যায় বহু শিশু। শিশুর খাদ্য না মেলায় বাধ্য হয়ে অভিভাবকরা শিশুদের নার্সিংহোম, হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে স্যালাইন এবং ওআরএস দিয়ে তাদের পেট ভরানো হচ্ছে।

কবে থেকে বাজারে এই ধরণের বিশেষ শিশুখাদ্য মিলবে তা নিয়ে দিন গুনছেন অভিভাবকরা। তবে সূত্রের খবর, এ দেশে এই খাবার পেতে আরও ১০ থেকে ১২ দিন সময় লেগে যাবে। জানুয়ারির শেষে অথবা ফেরব্রুয়ায়ি মাসের প্রথমদিকে এই খাবার মিলতে পারে বলে জানাচ্ছেন এই বিশেষ ধরণের বেবিফুড আমদানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

(ছবি প্রতীকী)

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫