৩ দিক থেকে ধেয়ে এসেছিল ঝড়, সঙ্গত মুষলধারের বৃষ্টি

গতকাল সন্ধ্যায় নাকি ১ আধটা নয়, ৩-৩টে কালবৈশাখী ঝড় একের পর এক ধেয়ে এসেছিল শহর পানে। আর তার জেরেই টানা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি পেয়েছে কলকাতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নববর্ষের পূণ্যপ্রভাতে না এলেও কালবৈশাখী(Kalbaishakhi) চলে এল কলকাতার(Kolkata) বুকে সোম সন্ধ্যায়। সঙ্গে নিয়ে এল টানা ঘন্টা দেড় দুইয়ের মুষলাধারের বৃষ্টি। এই বৃষ্টির অপেক্ষাতেই চাতক পাখি হয়ে আকাশ পানে তাকিয়ে ছিল কলকাতাবাসী। দীর্ঘ তাপদাহের জ্বালা জুড়িয়ে সোম সন্ধ্যায় সেই বৃষ্টি(Rain) এসে ভিজিয়েছে কলকাতাবাসীর মনপ্রাণ শরীরকে। নেমেছে শহরের পারাও। তাই অনেকেই দীর্ঘদিন বাদে একটা ভাল ঘুম দিতে পেরেছেন। তবে এরই মাঝে এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল সন্ধ্যায় নাকি ১ আধটা নয়, ৩-৩টে কালবৈশাখী ঝড় একের পর এক ধেয়ে এসেছিল শহর পানে। আর তার জেরেই টানা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি পেয়েছে কলকাতা।

আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Department) দাবি, সোম সন্ধ্যায় প্রথম কালবৈশাখীটি ধেয়ে আসে ৭টা ৩৫ মিনিট নাগাদ। সেই ঝড় এসেছিল উত্তর দিক থেকে। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৫০কিমি। ক্রমশ সেই গতিবেগ বাড়তে থাকে। তারপর ৭ ৫০ মিনিটে পূর্ব দিক থেকে ঘন্টায় ৭৪ কিমি বেগে ধেয়ে আসে দ্বিতীয় ঝড়। রাত ৮টা ৫৯ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব দিক ৭৭ কিমি গতিবেগে ধেয়ে এসেছিল তৃতীয় ঝড়। আর এই ঝড়ের সঙ্গে নেমে এসেছিল মুষলধারে বৃষ্টি। কলকাতা পুরনিগমের হিসাব বলছে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বালিগঞ্জে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ৮৭ মিমি। এর পাশাপাশি শহরের পামারবাজারে ৪৯, ধাপা ৬৪, উল্টোডাঙায় ৫০, তপসিয়ায় ৬০, ঠনঠনিয়ায় ৩৯, মানিকতলায় ৫৭, বীরপাড়ায় ৪৬, দত্তবাগানে ৫৯, বেহালায় ৬০.৮, জিঞ্জিরাবাজারে ৫৩, গার্ডেনরিচে ৫০ এবং পোদিরহাটিতে ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। তবে এই বৃষ্টিতে গতকাল মনের সুখে ভিজেছে কলকাতা আর শহরের বাসিন্দারা।

টানা তাপপ্রবাহের(Heat Wave) দরুন কার্যত শহরবাসীর কালঘাম ছুটছিল শহরে। গরমের তীব্রতায় বৃষ্টি যে কী জিনিস, তা ভুলতেই বসছিল যেন সবাই। তবে সোমবার সকাল থেকেই আকাশে কালো মেঘ দেখা দিতেই স্বস্তির প্রহর গুনতে শুরু করে শহরবাসী। কাঙ্ক্ষিত বৃষ্টি ভিজিয়ে-ভাসিয়ে জুড়িয়ে দিয়েছে শহরের শরীর। ঝড়-বৃষ্টির হাত ধরে তাপমাত্রা এক ধাক্কায় ১৩ ডিগ্রি কমেও যায়। আর তাতেই সোম রাতে শান্তির ঘুম ঘুমাতে পেরেছেন শহরবাসী আর সেটাও এসি ছাড়াই। তথ্য বলছে গতকাল ২ ঘন্টায় শহর কলকাতায় বৃষ্টি হয়েছে মোট ২২৪ মিমি। প্রচুর রাস্তায় তার জেরে জলও জমে। এদিন সকালেও অনেক রাস্তায় জল জমে থাকতে দেখা গিয়েছে। চিরাচরিত ভাবে গতকাল ঠনঠনিয়া, লালবাজার, শোভাবাজার, হাতিবাগানে জল তো জমেছিল, বিক্ষিপ্তভাবে জল দাঁড়িয়ে যায় ট্যাংরা, কাশীপুর, মোমিনপুর, নারকেলডাঙা, আলিমুদ্দিন স্ট্রিট সহ ঢাকুরিয়া, নাকতলা, গড়িয়া বাইপাসেও।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ