সুদীপের প্রার্থী পদে কাঁটা হলেন তাপস, রাখবেন না মমতারও অনুরোধ

সুদীপ বন্দ্যোপাধ্যায় ২৪’র ভোটে উত্তর কলকাতা থেকে তৃণমূলের প্রার্থী হলে তিনি প্রচারে নামবেন না। জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) মুখে বাংলার(Bengal) শাসকদলের অন্দরে কার্যত কুরুক্ষেত্রের দশা। উত্তর কলকাতার(North Kolkata) দীর্ঘদিনের তৃণমূল সাংসদ(TMC MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়ের(Sudip Banerjee) বিরুদ্ধে দলেরই মুখপাত্র কুণাল ঘোষের আক্রমণ চালানোর ঘটনার মাঝেই এবার সুদীপের বিরুদ্ধে লাগাতার মুখ খোলা শুরু করে দিলেন তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক(TMC MLA) তাপস রায়(Tapas Roy)। ঘটনা হচ্ছে কুণাল ও তাপসের সঙ্গে সুদীপের বিবাদ তৃণমূলের অন্দরে নতুন কিছু নয়। কুণাল এর আগে অবশ্য সুদীপের নাম ধরে কিছু বলেননি, যেমনটি এবারে বলছেন। তবে তাপস আগেও সুদীপের নাম করেই প্রকাশ্যে মুখ খুলেছেন। এবারেও খুললেন। সাফ জানিয়ে দিলেন, সুদীপ ২৪’র ভোটে উত্তর কলকাতা থেকে প্রার্থী হলে তিনি প্রচারে নামবেন না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে সেই অনুরোধ করলে তিনি তা রাখতে পারবেন না।

কার্যত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েই চলেছে৷ কুণাল ঘোষের পর তাপস রায়৷ এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করলে তিনি প্রচারে নামবেন না৷ এমন কি, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি নিজের সিদ্ধান্ত বদল করবেন না। কার্যত কুণালের সুদীপের প্রতি আক্রমণও তিনি সমর্থন করেছেন। বলেছেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল যদি ফের প্রার্থী করে আমি অন্তত প্রচারে থাকব না৷ এমন কি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমাকে অনুরোধ করলেও আমার অবস্থান বদলাবে না৷ সারা বছর সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনও প্রয়োজনেই পান না তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা৷ ভোটের চার মাস আগে থেকে তিনি সক্রিয় হন।’ ঘটনা হচ্ছে, তাপস বরানগরের বিধায়ক হলেও তিনি বউবাজার এলাকার দীর্ঘদিনের বাসিন্দা৷ ওই এলাকায় তাঁর রাজনৈতিক প্রভাবও যথেষ্ট৷ সেই সূত্রেই এলাকার সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংঘাত৷ তৃণমূলের প্রার্থী তালিকায় সুদীপের নাম থাকলে এবার বউবাজার এলাকায় তাঁকে বেগ দিতে পারেন তাপস।

সম্প্রতি তাপসের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। তাপস সেই ঘটনার পরে ওই হানাদারির জন্য সুদীপকেই কাঠগড়ায় তুলেছিলেন। এদিনও সেই কথাই আবারও বলেছেন তিনি। সরাসরি জানিয়েছেন, ‘আমার বাড়িতে ED আসার পিছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমার বাড়িতে ED ঢোকাতে উল্লাস করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাকে দলের সকলেই বলেছেন। সর্বস্তরের নেতা, সাংসদ, বিধায়করা বলেছিলেন, এটা ওরই কাজ। আমার বাড়িতে ১২ তারিখ ED ঢোকে। তার আগে ২, ৪, ৭ – এই তিনদিন ওর বাড়িতে আলোচনাও করেছিল, সে কথাও আমাকে এসে অনেকে বলে গিয়েছেন।’

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের