মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গাড়ুলিয়া পুরসভা এলাকায় এক যুবককে ইট দিয়ে মারধর করে খুনের অভিযোগ। ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরী।

জানা গিয়েছে, মৃতের নাম শেখর চৌধুরী ওরফে বান্টি(বয়স ৩০ বছর)। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বুধবার রাতে শেখরের বাড়ির পাশে একটি ক্লাবে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। অভিযোগ, বিষয়টি নিয়ে আপত্তি জানান শেখর। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে হাতাহাতি হয়। অভিযোগ, সেই সময় শেখরকে ইট দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।রবিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখরের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগ-সহ একাধিক মামলা রয়েছে নোয়াপাড়া থানায়। শেখরের মৃত্যুর ঘটনায় তাঁদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এবং তাঁর ছেলে আদিত্য। সোমবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দেন।

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাঙ্কে মিলল ৮.৪০ লক্ষ টাকা, কর্নাটকে তাজ্জব ঘটনা!

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের