বিধানসভার বিশেষ অধিবেশনে সাসপেন্ড বিরোধী দলনেতা, কী কারণে সাসপেন্ড?

Share:

নিজস্ব প্রতিনিধি : একাধিক বিষয় নিয়ে সোমবার থেকে বিধানসভায় শুরু হয়েছে বিশেষ অধিবেশন। বাংলা ভাষার ওপরে আক্রমণ প্রসঙ্গে আলোচনা শুরু হয় মঙ্গলবার। বাঙালির অস্মিতার ওপর হামলা ও ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রস্তাব আনার কথা। সেই নিয়ে বিধানসভায় কথা বলছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথআর মাঝা বার বার বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাংলা ভাষা নিয়ে আলোচনার সময়  শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দফায় দফায় চিৎকার চেঁচামিচি এবং কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সংযত হওয়ার কথা বললেও বিরোধী দলনেতা শোনেনি বলে অভিযোগ। এরপরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।   স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার গরিমা বজায় রাখা সবার উচিৎ। তিনি বিধানসভার সকল সদস্যদের কাছে সেই গরিমা বজায় রাখার কথা বলেছেন। বাংলা ভাষা নিয়ে আলোচনার সময় বার বার বাধা দেওয়া হয়।  তারজন্যই প্রথমে সতর্ক করা হয়। তারপরেই সাসপেন্ড করা হয়েছে তাঁকে।

ব্রাত্য বসু যখন বাংলা ভাষা নিয়ে কথা বলছেন, তখন সেনার গাড়ি আটকানো নিয়ে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বার বার তাঁকে থামতে বলা হলেও, থামেননি। বিরোধী দলনেতার অভিযোগ, সাসপেনশনের নিয়ম না মেনেই সাসেপন্ড করা হয়েছে। সাসপেনশন প্রস্তাব না এনেই সাসপেন্ড। সেনার গাড়ি আটকানো নিয়ে কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বিশেষ অধিবেশন। মঙ্গলবারের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর অভিযোগ, সেনার ওপর বিজেপির ছাপ্পা দেওয়া হচ্ছে। সেনার হয়ে বলে সাসপেন্ড হয়েছেন। বিধানসভায় সাসপেন্ড হওয়ার পর বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের