‘১০ তারিখ ট্রেলার দেখবে বিরোধীরা, ২৪’র ভোট হবে সিনেমা’: অভিষেক

১০ তারিখ বিরোধীরা ট্রেলার দেখবে। ২৪’র ভোটে দেখবে সিনেমা - মহেশতলা থেকে ব্রিগেড নিয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লক্ষ্মীর ভান্ডার(Lakhir Bhandar) আমাদের প্রতিশ্রুতি। আমরা তা বাস্তবায়িত করেছি। দেখান দেখি যেখানে আমরা হেরেছি সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়ানো হয়েছে। এই টাকা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার বাংলার মা-বোনেদের দিচ্ছেন। এখানে কেন্দ্র সরকারের ১ পয়সাও নেই। কেন্দ্র লক্ষ্মীর ভান্ডারের জন্য এ পয়সাও দেয় না। বিজেপি ভোটে হেরে বাংলার টাকা আটকে রেখেছে। বাংলা থেকে বিজেপি যতদিন সাংসদ পায়নি ততদিন বাংলার টাকা আটকাতে পারেনি। কিন্তু যেই আপনাদের ভোটে ১৮টা সাংসদ পেয়ে গেল ওমনি বাংলার টাকা আটকে দিল। গত ২ বছর ধরে বাংলার সব টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। ১০০ দিনের কাজের টাকা থেকে আবাসের টাকা সব আটকে রেখেছে।’ রবি বিকালে মহেশতলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমজনতার উদ্দেশ্যে এভাবেই বার্তা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

এদিন অভিষেক বলেন, ‘গত ৫টা অর্থবর্ষে কেন্দ্র সরকার বাংলা থেকে ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। সেখানে বাংলার বকেয়া কেন্দ্রের কাছে আজকের দিনে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। বিজেপি(BJP) মানুষকে ভুল বোঝাচ্ছে। বাংলার সঙ্গে বঞ্চনা করার জন্য নোংরা ষড়যন্ত্র করছে। আয়লা-আম্ফান-কোভিডে বাংলার মানুষের পাশে তৃণমূলই থেকেছে। সুখের দিন অনেক কোকিল দেখা যায়, দুঃখের দিনে বাংলার মানুষের পাশে শুধু তৃণমূলই থাকে। ১০ তারিখ বিরোধীরা ট্রেলার দেখবে। ২৪’র ভোটে দেখবে সিনেমা। ২ বছর ধরে শ্রমিকদের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাস থেকে রাস্তা সব টাকা আটকে রেখেছে। ইডির আবেদনেই সন্দেশখালির তদন্তে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। স্থগিতাদেশ দিলে শাহজাহান গ্রেফতার হবে কী করে? হাইকোর্ট হাত বেঁধে দিলে গ্রেফতার হবে কী ভাবে? শেখ শাহজাহানের(Sheikh Sahajahan) বিরুদ্ধে কে অভিযোগ করেছে। যে শিবু আর উত্তমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তারা তো গ্রেফতার হয়েছে। যদি বিচার হয় তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই করবে। অন্য কেউ করবে না। দিল্লিতে বসে কিছু লোক বাংলায় একটা আগুন জ্বালানোর চেষ্টা করছে। সবাই তাই সজাগ থাকুন।’

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ