সাইকেল নিয়েই প্যান্ডেল হপিং করা যাবে পুজোয়

বিশেষজ্ঞরা বলছেন, প্যান্ডেল হপি করলেও প্রতিবছরের মতো দল বেঁধে না বেরোলেই ভাল। তবে একা একাও ঠাকুর দেখার মজা নেই। তাহলে উপায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের বৃষ্টি বিদায় নিলেও করোনা কাঁটা থেকেই যাচ্ছে এবারের পুজোতেও। কিন্তু তাই বলে কি প্যান্ডেল হপিং করা যাবে না? ইতিমধ্যেই হাইকোর্ট দর্শকশূন্য মণ্ডপ রাখার নির্দেশ দেওয়ার পর এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে আপামর বাঙালির মনে। বিশেষজ্ঞরা বলছেন, প্যান্ডেল হপি করলেও প্রতিবছরের মতো দল বেঁধে না বেরোলেই ভাল। তবে একা একাও ঠাকুর দেখার মজা নেই। তাহলে উপায়? করোনা সচেতনতার পাশাপাশি প্যান্ডেল হপিংয়েও যাতে কোনও বাধার সৃষ্টি না হয়, সেদিকে নজর রেখেই এবার সাইকেল রাইডিংয়ের ব্যবস্থা করল নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অফরিটি। এর ফলে মণ্ডপ ছাড়াও পুজোর সময় সাইকেল নিয়ে যে কোনও জায়গায় ঘুরে বেড়ানো যাবে।

স্মার্ট সিটি নিউটাউনে এমনীতেই সারাবছর অ্যাপভিত্তিক সাইকেলের ব্যবস্থা রয়েছে। অ্যাপের মাধ্যমে বুকিং করার পর নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায় সাইকেল। এরপর গন্তব্যে পৌঁছনোর পর সেখানেই রেখে দেওয়া যায়। পরে সেখান থেকে সাইকেলটি সংগ্রহ করে নেয় অ্যাপ সংস্থার কর্মীরা। তবে এবার পুজোতেও সাইকেলের ব্যবহার বাড়াতে চাইছে এনকেডিএ। এক্ষেত্রে নিউটাউনের কলকাতা গেট ও রবীন্দ্রতীর্থ থেকে পাওয়া যাবে সাইকেল। এই সুবিধা মিলবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। সকাল ৮টার পর থেকেই সাইকেল সংগ্রহ করা যাবে। আগে থেকে সাইকেল বুকিংয়ের জন্য এনকেডিএ-র ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

সাইকেল নিয়ে প্যান্ডেল হপিংয়ে গিয়ে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য নিউটাউনের প্রতিটি পুজো কমিটির সঙ্গেই এ নিয়ে আলোচনা করেছে এনকেডিএ। পুজো কমিটিগুলিকে বলা হয়েছে, মণ্ডপ লাগোয়া জায়গায় সাইকেলের জন্য একটি পার্কিং লট তৈরি করতে। এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন জানান, নিউটাউন ক্রমশ সাইকেল নির্ভর হয়ে উঠছে। ইতিমধ্যেই শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য ২০ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। এমন আরও ৭০ কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। তবে পুজোয় সাইকেল রাইডিংয়ের উদ্যোগ নেওয়ায়, একদিকে যেমন দল বেঁধে মানুষ প্যান্ডেল হপিং করবেন না, অন্যদিকে প্রতিটি দর্শনার্থীর মনে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮