আগেই হারিয়েছেন মন্ত্রিত্ব ও দলের পদ, এবার বিধানসভার সব কমিটি থেকেও বাদ পার্থ

এবার বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার রাজ্য বিধানসভার স্পিকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার রাজ্য বিধানসভার স্পিকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তাঁর হাতে থাকা সমস্ত দফতরের মন্ত্রিত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। এমনকি শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদ-সহ দলের সমস্ত পদ থেকেও তাঁকে অপসারণ করা হয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জেলে আছেন, কবে ছাড়া পাবেন ঠিক নেই। তাই বিধানসভার কমিটি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দেওয়া হল।’

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে বিধানসভার সমস্ত কমিটি খতিয়ে দেখে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁদেরকে সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মত মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সমস্ত কমিটি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, পার্থ জেল থেকে ছাড়া পেলে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। প্রয়োজনে অন্য কমিটিতে যুক্ত করা হবে তাঁকে। তবে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে কোনও কমিটিতেই রাখা হবে না। 

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পাশাপাশি তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। এরপর থেকে তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ানো হয়। যদিও দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করলেও তিনি দলের সঙ্গে আছেন বলে সম্প্রতি জানিয়েছেন তিনি।

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২