মেট্রোর কাজের জন্য কৈখালির কাছে ফুটপাতে ধস, আতঙ্কিত বাসিন্দারা

নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের কাজের দরুণ কৈখালি এলাকায় সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) কাজের জন্য মধ্য কলকাতার(Kolkata) বউবাজার(Bowbazaar) এলাকায় দফায় দফায় বাড়ি ধস নামা ও তার জেরে একাধিক বাড়ি ভেঙে, বহু মানুষের গৃহহীণ হয়ে পড়ার ঘটনা এখনও ফিকে হয়ে যায়নি। কিন্তু সেই আতঙ্কই আবারও ফিরে এল কলকাতা বিমানবন্দর(Kolkata Airport) লাগোয়া কৈখালি(Kaikhali) এলাকায়। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের(New Garia to Airport Metro Rail Project)  যে কাজ চলছে সেই কাজের দরুণ কৈখালি এলাকায় মূল ভিআইপি রোডের(VIP Road) পাশে থাকা সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে। যেদিকে ফুটপাতে ধস নেমেছে, তার পাশেই একটি আবাসন এবং কিন্ডারগার্টেন স্কুল আছে। এই আবহে স্থানীয় বাসিন্দারা এই ধসের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান ফটকের সামনের ফুটপাতে ধসের জেরে পরিস্থিতি এতটাই খারাপ যে সেই গেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এদিকে যে আবাসনটি সেখানে আছে, তার গেটের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে এই ধসের জেরে। দাবি করা হচ্ছে, মেট্রোর কাজের জন্যে যে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, তার জেরেই এই ধস নেমেছে। ভিআইপি রোডের ওপর কৈখালিতে মেট্রোর একটি স্টেশন হওয়ার কথা। সেই মতোই স্টেশন তৈরির কাজ চলছে। সার্ভিস রোডে সেই স্টেশনের কাজ চলছে। ইতিমধ্যেই স্টেশনের জন্যে স্তম্ভ বসানোর কাজ হয়ে গিয়েছে।

বর্তমানে সার্ভিস রোড খুঁড়ে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছে। এদিকে সেই সার্ভিস রোডের পাশেই বেশ কয়েকটি আবাসন, দোকানপাট, অফিস, ব্যাঙ্ক, গাড়ির শোরুম, ক্যাফে, ছোটদের স্কুল রয়েছে। এই আবহে ফুটপাতে ধস নামায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অবশ্য, মেট্রোর ইঞ্জিনিয়াররা অভয় প্রদান করছেন। ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের