ধর্মতলায় পুলিশি তল্লাশি, বাজেয়াপ্ত প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি, আটক ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : কালীপুজো ও দীপাবলির আগে প্রতিবছরই সতর্ক হয় পুলিশ-প্রশাসন। এবারও পুলিশি অভিযানে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক ধৃতের নাম জিসান। পরিবেশের কথা চিন্তা করে শব্দবাজি ও দূষণ হয় এমন বাজি নিষিদ্ধ করা হয়েছে। তার বদলে সবুজ বাজি পোড়ানোর কথা বলা হয়েছে। কলকাতার ক্ষেত্রে সেই সময়সীমাও বেধে দেওয়া হয়েছে। তারপরেও নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগ উঠছে।

অভিযোগ, লুকিয়ে এই ধরনের বাজি ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায়া পুলিশের পক্ষ থেকে চলছে তল্লাশি অভিযান। সেই অভিযান চালানোর সময় ধর্মতলা থেকেই উদ্ধার হয়েছে প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি। এই জাতীয় বাজির রমরমা প্রতিবারই থাকে। সেটা ঠেকাতে  তৎপর পুলিশও। শনিবার সকালে তেমনই তল্লাশি চলছিল। ধর্মতলায় বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা।

গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়েছিল তাঁরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই বাজি আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার নদিয়ার কল্যাণীতেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বাজি। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজির বাজার মূল্য লক্ষাধিক টাকা। অন্যদিকে মহেশতলা থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ শব্দ বাজি। এই সকল বাজি নিষিদ্ধ বলে জানা গিয়েছে। সোমবার কালীপুজো ও দীপাবলি। তার আগে রাজ্যজুড়ে রীতিমতো তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। রাজ্য়ের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩