নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার রিক্সা চালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনে থেকে উদ্ধার হয়েছিল  এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ । এই ঘটনার এক যুবককে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম সৌমিত্র। ভাড়া থাকতো আদর্শ পল্লীতে। সে পেশায় একজন রিক্সা চালক ।  অভিযোগ উঠেছে,  ধৃত নাবালিকাকে প্রথমে  ধর্ষণ করে । তারপর  খুন করে জঙ্গলের ভিতরে ফেলে রেখে পালিয়ে যায় । ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । 

শুক্রবার নিউটাউনের লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে  নিউটাউন থানার পুলিশ । নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয় । আর তখন সামনে আসে ওই  নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।শনিবার ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসে।

সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে, প্রথমে ধর্ষণ তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ওই নাবালিকার শরীরে একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগ পাওয়া গেছে। যৌনাঙ্গে ও ক্ষত রয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে যে রাতে ওই নাবালিকার সঙ্গে বাড়িতে বোনের ঝগড়া হয়েছিল। তারপর  সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গৌরাঙ্গনগরে একটি মোটরসাইকেলে ওঠে । দু যুবকের  মাঝে বসেছিলেন ওই নাবালিকা। এরপর শুক্রবার সকালে জঙ্গল থেকে  ওই নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া যায় । সেই সন্দেহ ভাজন ২ যুবক এবং মোটরসাইকেলের সন্ধান পেতে মরিয়া বাগুইআটি ও নিউটাউন থানার(Newtown P.S.) পুলিশ। এই আবহে এক রিক্সা চালককে গ্রেফতার করল পুলিশ ।  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ