চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থানের অনুমতি দিল না পুলিশ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বিচার এবং হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে আন্দোলন চলছে। এই প্রেক্ষাপটেই শুক্রবার রাতে বৈঠকের পরে শনিবার সকাল থেকেই কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors Strike Withdrawn)। পরিবর্তে তাঁরা শুক্রবার রাত থেকে কলকাতার(Kolkata) ধর্মতলায় মেট্রো চ্যানেলের(Esplanade Metro Channel) সামনে ধর্নায় বসেছেন। রাতেও এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁরা কলকাতা পুলিশের কাছে ইমেল করেছিল। শনিবার সেই ইমেলের জবাব দিয়েছে লালবাজার। তবে সেই জবাব ইতিবাচক নয়। দিন হোক বা রাত, ধর্মতলায় অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ডাক্তারদের। পুলিশের বক্তব্য, পুজোর আগে এই সময়ে ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে। তাই সেখানে অবস্থান কর্মসূচি চললে সাধারণ মানুষের সমস্যা হবে। ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। সেই কারণেই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন, আমজনতার আস্থা কলকাতাতেই, ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১৪ শতাংশ

সূত্রে জানা গিয়েছে, লালবাজার(Lalbazar) থেকে ডাক্তারদের কাছে যে ইমেল(Email) গিয়েছে, তাতে বলা হয়েছে, ‘শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে ধর্মতলায় ধর্না এবং অনির্দিষ্টকালের জন্য অনশনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। ট্র্যাফিকের দিকটি মাথায় রেখে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য সাধারণ মানুষের সমস্যা হতে পারে। রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে। পুজোর মুখে ধর্মতলা এলাকায় প্রচুর মানুষ কেনাকাটা করতে যাচ্ছেন। পুজোর প্রস্তুতি পর্বে এখন প্রতি দিনই সেখানে খুব ভিড় হচ্ছে। এ ছাড়া, বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তাই পুজোর আগে এই কর্মসূচিতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে।’

আরও পড়ুন, অর্জুনের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৪

উল্লেখ্য, গতকাল আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলা পৌঁছে তাঁরা জানান যে, কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা কাজও শুরু করেছেন। কিন্তু ধর্মতলায় রাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা প্রতীকী ঘড়ি হাতে নিয়ে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। ওই সময় পর্যন্ত ধর্না চলবে ধর্মতলায়। তাঁদের দাবি না মানা হলে এর পর অনির্দিষ্টকালের জন্য অনশনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ডাক্তারেরা। কিন্তু এখন পুলিশ সেই ধর্নার অনুমতি না দেওয়ায় ধর্না চালিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ