‘‌প্রবাসী হেল্পডেস্ক’‌ চালু করলেন রাজ্যপাল, রাজনৈতিক উদ্দেশে কি এমন উদ্যোগ?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি। সেখানে ভারতের অনেকেই আটকে আছেন। যা দেখার কথা বিদেশমন্ত্রকের। বাংলার নাগরিক আটকে থাকলে তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। কেন্দ্র–রাজ্য যৌথ উদ্যোগে নাগরিকদের ফেরানোর ব্যবস্থা করে থাকেন। সেখানে এবার আগ বাড়িয়ে নিজেকে মেলে ধরলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখন বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন। ঠিক তার আগে এই যুদ্ধ পরিস্থিতির সুযোগের সদ্ব্যবহার করে নিজের উদ্যোগে লোকভবনে চালু করলেন ‘‌প্রবাসী হেল্পডেস্ক’‌৷ যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বর, ইমেল আইডি।

এদিকে ইজরায়েল ও আমেরিকা হামলা চালাচ্ছে ইরানের উপর৷ ইরানও পালটা জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রভাব এশিয়ার অনেক দেশেই পড়েছে। মধ্যপ্রাচ্য–সহ এশিয়া মহাদেশের একাধিক দেশে অনেক মানুষ আটকে পড়েছেন বলে খবর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই হেল্পডেস্ক খোলা হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অন্যান্য দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলিতে ভারতীয় দূতাবাস অনেককে ফেরানোর ব্যবস্থাও করেছে। তারপরও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বাড়তি পদক্ষেপ করলেন। এই উদ্যোগের নেপথ্যে অনেকে রাজনীতি দেখছেন।

অন্যদিকে প্রত্যেক নির্বাচনের আগেই রাজ্যপালকে এমন নানা উদ্যোগ নিতে দেখা গিয়েছে। কখনও পিস রুম, কখনও কন্ট্রোল রুম–সহ নানা উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন। তবে রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এভাবে বিষয়টিকে না দেখে তিনি বলেন, ‘‌মধ্যপ্রাচ্যের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে এবং উপসাগরীয় দেশগুলিতে থাকা বাংলার লক্ষাধিক মানুষের কথা বিবেচনা করে রাজ্যপাল লোকভবনে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। সেখানেই পিস রুমে এই ‘‌প্রবাসী হেল্পডেস্ক’ চালু করা হয়েছে।’‌ ২৪ ঘণ্টা খোলা থাকছে সেটি।

এছাড়া এখানের ফোন নম্বর সামনে নিয়ে আসা হয়েছে। ‘‌প্রবাসী হেল্পডেস্ক’–এর ফোন নম্বর—০৩৩–২২০০১৬৪১ এবং ইমেল—peaceroomrajbhavan@gmail.com, osd2wb.governor@gmail.com, generalcellgs@gmail.com এবং specialcellgs@gmail.com। এই সেলের দায়িত্বে আছেন অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত। তাঁর সঙ্গে যোগাযোগ করতে এই মোবাইল নম্বরে—৯৭১৭৭৭৩১৩৪ ফোন করা যাবে। একাধিক ঘটনায় হেল্পলাইন চালু করা হয়েছিল—পঞ্চায়েত নির্বাচন, সন্দেশখালি কাণ্ড থেকে শুরু করে উত্তরবঙ্গের বিপর্যয় কিংবা পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে। তবে তাতে বিরাট কোনও উপকার হয়নি। বরং প্রচার হয়েছিল। যা করার রাজ্য সরকারকেই করতে হয়েছিল বলে অনেকের মত।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের