বিধাননগর পুরনিগমের ৪টি ওয়ার্ডে লাগু হচ্ছে Property Tax

বিধাননগর পুরনিগমের ২৭, ২৮, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চলে আসছেন এবার থেকে Property Tax'র আওতায়। নিয়মিত দিতে হবে কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর পুরনিগমের(Bidhannagar Municipal Corporation) আওতায় আসা থাকদাঁড়ি(Thakdnari), ছয়নাভি(Choynavi), নয়াপট্টি(Nayapatti), মহিষবাথানের(Mahishbathan) মতো এলাকার বাসিন্দাদের এবার থেকে নিয়মিত ভাবে Property Tax দিতে হবে। খুব শীঘ্রই ওই ৪টি এলাকা  থেকে Property Tax নেওয়া শুরু করতে চলেছে বিধাননগর পুরনিগম। এই এলাকাগুলির মধ্যে থাকদাঁড়ি দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের আওতায় ছিল। বাকি এলাকাগুলি ছিল রাজারহাট-গোপালপুর পুরসভার মধ্যে। ২০১৫ সালে এই এলাকাগুলি বিধাননগর পুরনিগমের আওতায় এনে নতুন করে তৈরি করা হয় ৪টি ওয়ার্ড। কিন্তু, সেখানকার বাসিন্দারা পুরনিগমের মধ্যে এলেও শুধুমাত্র জমির আয়তন হিসেবে খাজনা জমা করে করতেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। নানা কারণে তাঁদের এতদিন সম্পত্তিকরের আওতায় আনা যায়নি। কিন্তু এবার তাঁরা সম্পত্তিকরের আওতায় চলে আসছেন।

এই বিষয়ে বিধাননগর পুরনিগমের আধিকারিকেরা জানিয়েছেন, থাকদাঁড়ি, ছয়নাভি, নয়াপট্টি ও মহিষবাথান মূলত কলোনি এলাকা। ফলে, রাজারহাট-গোপালপুর পুরসভার বাসিন্দাদের যত দ্রুত নতুন করের আওতায় আনা গিয়েছিল এক্ষেত্রে তা হয়নি। কারণ, কলোনি এলাকার জমিতে পুরকর বসানোর ক্ষেত্রে অনেক নিয়ম মানতে হয়। West Bengal Valuation Board থেকে অনুমতি নেওয়া ছাড়াও বাড়ি-বাড়ি কর মূল্যায়ন করতেও দীর্ঘ সময় লেগেছে। এবার থেকে সম্পত্তিকরের পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের খাজনাও দিতে হবে বলে জানিয়েছেন পুরনিগমের কর্তারা। প্রশ্ন উঠছে, সল্টলেকের বাসিন্দাদের তো সম্পত্তিকরের বাইরে আর কোনও কর দিতে হয় না। তাহলে একই পুরনিগমের বাসিন্দা হলেও কেন থাকদাঁড়ি, ছয়নাভি, নয়াপট্টি, মহিষবাথানের ক্ষেত্রে পৃথক নিয়ম? এ প্রসঙ্গে বিধাননগর পুরনিগমের বক্তব্য, মূল সল্টলেকের বাসিন্দারা যে জমি্র ওপর বাড়ি বা ফ্ল্যাটে থাকেন তা পুর দফতরের আওতাধীন। সেকারণেই ভূমি ও ভূমি রাজস্ব দফতর এই জমি থেকে খাজনা নেয় না। তবে, রাজারহাট-গোপালপুর-সহ রাজ্যের সব পুরসভার বাসিন্দাদেরই সম্পত্তিকরের বাইরে খাজনা দিতে হয়।  

বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী জানিয়েছেন, ‘West Bengal Valuation Board থেকে অনুমতি পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই ৪টি ওয়ার্ডের বাসিন্দাদের সম্পত্তিকরের বিল পাঠানো শুরু হবে। এতে আয়ও বাড়বে।’ সম্পত্তিকরের আওতায় আসছে যে ৪টি ওয়ার্ড সেগুলি হল – ২৭, ২৮, ৩৫ ও ৩৬। বর্তমানে সম্পত্তিকরের আওতায় আছেন সল্টলেকের ৫৭ হাজার বাসিন্দা এবং রাজারহাট -গোপালপুরের ১ লক্ষ ৩০ হাজার বাসিন্দা। করের আওতায় নতুন করে নথিভুক্ত হচ্ছেন ১৯ হাজার ৩০০ জন। সম্পত্তিকর বাবদ বিধাননগর পুরনিগমের বর্তমানে আয় ৩৫ কোটি। ৪টি ওয়ার্ড যুক্ত হওয়ায় সে আয় বেড়ে দাঁড়াবে ৪৭ কোটি টাকায়।   

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩