পুজোর থিমে কেকে, উত্তর কলকাতার শ্রদ্ধাঞ্জলি

উদ্যোগ নিয়েছে উত্তর কলকাতার পুজো কমিটি। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চেই শেষ কনসার্ট করেন কেকে। মণ্ডপে থাকছে কেকের মূর্তিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনব শ্রদ্ধাঞ্জলি। পুজোর থিমেই (THEME) করা হবে প্রিয় গায়ক কেকে (KK)-কে শ্রদ্ধাজ্ঞাপন। এমনই উদ্যোগ নিয়েছে উত্তর কলকাতার পুজো কমিটি। এই প্রয়াস কবিরাজ বাগানের। পুজোর (DURGA PUJA) দিনগুলিতে মণ্ডপে চলবে তাঁরই গান। থিমে ফুটে উঠবে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত কেকে কনসার্ট। প্রিয় গায়কের শেষ কনসার্ট’ই পুজোর থিম।

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ। এই মঞ্চেই শেষ কনসার্ট করেন কেকে। তারপর প্রয়াত হন। আর উত্তর কলকাতার কবিরাজ বাগানের এবারের শারোদৎসব থিম কেকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মণ্ডপ হবে নজরুল মঞ্চের আদলে। এলইডি স্ক্রিনে চলবে কেকের জীবনের শেষ কনসার্ট। মণ্ডপে থাকছে কেকের মূর্তিও। মূর্তি তৈরি হচ্ছে ফাইবার দিয়ে। শিল্পী মন্টি পাল।

এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমল চক্রবর্তী। তিনি জানিয়েছেন, পুজোর দিন গুলিতে চলবে কেকে’র গাওয়া জনপ্রিয় গান। তিনি বলেন, মহান শিল্পী কে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে থিমে কী কী থাকছে তা এখনই জানাতে নারাজ উদ্যোক্তারা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই রথযাত্রা দিন হবে খুঁটি পুজো। কবিরাজ বাগানের শারদোৎসবে এবারের প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্র পাল।

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু