আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোয় কোটি টাকার বই বিক্রি! আজব দাবি বামেদের

নিজস্ব প্রতিনিধি: কোটি ভোট মেলে না, বই বিক্রি কোটির ঘরে। এমনই আজব কিসসা এখান বাম নেতাদের মুখে মুখে ঘুরতে শুরু করেছে। পুজোর সময়ে নাকি বামেদের দেওয়া স্টল থেকে এবারে কোটি টাকার বই বিক্রি হয়েছে। এমন আজব দাবি ঘিরেই এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। চর্চা শুরু হয়ে সোশ্যাল মিডিয়াতেও। সেখানেই আবার অনেকে এমন দাবিও করেছেন যে ৩৪ বছরের ব্ল্যাক মানিকে এখন হোয়াইটওয়াশ করে ঘরে তুলছে বামেরা। তবে যে রাজ্যে বাম শিবিরের একজন প্রতিনিধিও রাজ্য বিধানসভায় বা রাজ্য থেকে লোকসভায় নির্বাচিত হতে পারেন না সেখানে দুর্গাপুজোয় কোটি টাকার বই বিক্রি নিয়ে প্রশ্ন তো উঠবেই!

রাজ্য সিপিআই(এম) নেতৃত্বের দাবি, বাংলার বিধানসভায় তাঁদের কোনও প্রতিনিধি না থাকলেও এবারের পুজোয় তাঁদের স্টলগুলি থেকে কোটি টাকারও বেশি বই বিক্রি হয়েছে। সব থেকে বেশি টাকার বই বিক্রি হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা থেকে। কার্যত বাম জমানা থেকেই দুর্গাপুজোয় নানা জায়গায় বইয়ের স্টল দেয় বামফ্রন্টের দলগুলি। কিন্তু ক্ষমতা হাতছাড়া হওয়ার পর থেকে বাম শরিক দলগুলি এখন আর স্টল দিতে পারে না। তবে সিপিআই(এম) এখনও স্টল দেয়। সেই স্টলগুলি থেকেই নাকি এবারে এক কোটি টাকারও বেশি বই নাকি বিক্রি হয়েছে। এমনই দাবি আলিমুদ্দিনের কর্তাদের।  কিন্তু এই দাবি ঘিরেই এখন প্রশ্ন উঠছে নানা মহলে। প্রশ্নের মূল সারবত্তা একটাই কোটি টাকার বই কিনলো কারা? যারা দুই হাত ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে তাঁরা? যদি সেটাই দাবি হয় তাহলে তার থেকে বেশি হাস্যকর দাবি আর কিছু হবে না। বই কিনবো বামেদের আর ভোট দেব রামদের, এটা চট করে কেউই বিশ্বাস করবে না। তাই প্রশ্ন আদৌ কোটি টাকার বই বিক্রি হয়েছে তো, নাকি সবটাই ৩৪ বছরের মতো একুশের বুকে বামেদের ভাঁওতাবাজি!

এ বারের বিধানসভা ভোটে বাংলা থেকে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বামেরা। প্রাপ্ত ভোটের শতাংশ নেমে এসেছে ৫ শতাংশের ঘরে। কিন্তু পুজোয় তাঁদের স্টল থেকেই নাকি কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলা থেকেই নাকি ১০ লক্ষ টাকার বেশি বই বিক্রি হয়েছে। বাম নেতাদের দাবি, রাজ্যে এবার প্রায় ১,২০০ বইয়ের স্টল দিয়েছিল সিপিএম। সেই সব স্টল থেকে বামপন্থী ও সমকালীন রাজনীতি এবং মার্কসীয় সাহিত্যের নানা বই বিক্রি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যারা এইসব বই কিঞ্ছেন তাঁদের ভোটতা কোথায় যাচ্ছে? বামেদের বই কিনা তাঁরাই কি রামকে ভোট দিচ্ছেন!

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ