চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এটা বিডিও অফিস না জমিদারবাড়ি, প্রশ্ন আমজনতার

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী দশা। কেন্দ্র একাধিক প্রকল্পের টাকা আটকে দিয়েছে। বাংলা থেকে সংগৃহীত আয়করের যে অংশ রাজ্য সরকারের কাছে ফেরত আসার কথা সে টাকাও কেন্দ্র সরকার দিচ্ছে না। কোপ পড়েছে রেশনেও। সেখানেও আর বিনামূল্যে চাল-গম-ডাল না পাঠানোর কথাই জানিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই সব সামগ্রী বিনামূল্যে রাজ্যের মানুষ যাতে রেশনের দোকান থেকে পান তার ব্যবস্থাও রাজ্য সরকারকেই করতে হচ্ছে। এই যখন অবস্থা তখন সরকারি খরচে বিডিও অফিসকে কার্যত জমিদারবাড়ির রূপ দেওয়ায় এখন তা নিয়েই প্রশ্নের মুখে পড়ে গেল রাজ্য প্রশাসন। প্রশ্ন তুলছেন আমজনতা। যেখানে রাজ্যের নানা প্রকল্পে টাকার সমস্যা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বার বার খরচ কমাবার কথা বলছেন সেখানে এই রাজকীয় প্রাসাদ বানাবার অর্থ আসে কোথা থেকে সেই প্রশ্নটাই তুলেছেন আমজনতা। যে অফিসকে ঘিরে এই প্রশ্ন উঠছে তা নবান্ন(Nabanna) থেকে কার্যত ঢিল ছোঁড়া দূরে। হাওড়া(Howrah) জেলার উলুবেড়িয়া(Uluberia)-১ ব্লকের বিডিও অফিস(BDO Office)।  

সম্প্রতি নতুন সাজে সেজে উঠেছে উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও অফিস। জরাজীর্ণ চেহারা সরিয়ে দুধসাদা রঙের সুদৃশ্য ভবন মাথা তুলে দাঁড়িয়েছে সেখানে। খরচ হয়েছে নাকি মাত্র ২৪ লক্ষ টাকা ২৬ হাজার টাকা। যদিও আমজনতা তা মানতে নারাজ। যদিও পুরনো সরকারি অফিসের এই রূপ দেখে খুশি সেখানকার কর্মী থেকে আধিকারিকেরা। উলুবেড়িয়া ষ্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা এই বিডিও অফিস এখন অনেকের কাছেই শহরের অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে। যদিও ওই অফিস চত্বরে উলুবেড়িয়া-১ ব্লকের পঞ্চায়েত সমিতি ছাড়াও একাধিক সরকারি অফিস আছে। সূত্রে জানা গিয়েছে, বিডিও নীলাদ্রিশেখর দে এই বাড়িটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁকে সব রকম সাহায্য করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়(Pulak Roy)। তবে শুধুমাত্র সংস্কার নয়, আমূল সংস্কারের সময় শিল্পসম্মত স্থাপত্যরীতিকে গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। ভিক্টোরিয়ান এবং গথিক স্টাইলের স্থাপত্যরীতির সঙ্গে সাযুজ্য রেখে বহিরঙ্গের সাজসজ্জা করা হয়েছে। এর পাশাপাশি তিন হাজার বর্গফুটের কনফারেন্স হলও তৈরি করা হয়েছে। আর এখানেই প্রশ্ন আমজনতার, এত কিছু মাত্র ২৪ লক্ষ টাকা ২৬ হাজার টাকায়!  

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ