দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চড়কে বৃষ্টি ঝরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়

নিজস্ব প্রতিনিধি: চাতক পাখি হয়ে বসে আছে কলকাতা সহ তামাম দক্ষিণবঙ্গ, যদি মেলে একটু বৃষ্টি(Rain)। কিন্তু এখনও সেই বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের বুকে। তবে স্বস্তির বার্তা বাংলা বছরের শেষ দিনেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝরতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার সকালে এমন বার্তাই দিল আলিপুর আবহাওয়া(Weather) দফতর। সেই বৃষ্টির আঁচ কিছুটা হলেও পেতে পারে কলকাতাও। তবে সেই বৃষ্টির পরিমাণ বেশি হবে না, হালকার দিকেই থাকবে তার পরিমাণ। আর এই কারণেই বৃষ্টি হলেও অস্বস্তি এখনই যাচ্ছে না। তবে আগামিকাল, শনি ও রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও কালবৈশাখীর(Kalbaishakhi) কোনও সম্ভাবনাই যে নেই সেটাও কিন্তু এদিন জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া হু হু করে ঢুকছে বাংলার(Bengal) পরিমণ্ডলে। কিন্তু সাগরের সেই হাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ঝরাতে পারছে না। কিন্তু হিমালয়ের পাদদেশে থাকা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েই চলেছে। যার জেরে উত্তরের জেলাগুলিতে কিছুটা হলেও স্বস্তির আমেজ রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে ভ্যাবসা গরমে জনজীবন রীতিমত কাহিল হয়ে পড়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি চাতক পাখির মতো আকাশ পানে তাকিয়ে রয়েছে বৃষ্টির জন্য। কিন্তু শীত বিদায়ের পরে এক ফোঁটাও বৃষ্টির মুখ দেখেনি কলকাতা। এই অবস্থায় এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনই কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই। কেননা কালবৈশাখীর জন্য যে পরিস্থিতি তৈরি হওয়া দরকার, সেগুলির কোনওটাই নেই এই মুহূর্তে। তবে এদিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তার রেশ পড়তে পারে কলকাতা, হাওড়া ও হুগলি জেলাতেও।

একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর এটাও জানিয়েছে, সপ্তাহান্তে আবারও বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনি-রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে বলেও আশ্বস্ত করেছেন তাঁরা। একই সঙ্গে এদিনও উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতায় এদিন সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা এদিন ৪০ ডিগ্রির বেশি হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ