বৃষ্টি হয়েছে নিখোঁজ, আকাশপানে তাকিয়ে কলকাতা

স্বস্তি খুঁজতে সকলেই চাইছেন বৃষ্টি। চাইছেন একটা কালবৈশাখী ঝড়। যদিও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন আকাশ থাকছে মেঘলা। অথচ ছিঁটেফোঁটা মিলছে না বৃষ্টি। বরঞ্চ দুপুরের দিকে ভ্যাবসা গরমে নাজেহাল হচ্ছেন আমজনতা। তাই স্বস্তি খুঁজতে সকলেই চাইছেন বৃষ্টি। চাইছেন একটা কালবৈশাখী(Kalbaishakhi) ঝড়। তাই সকাল থেকেই কলকাতাবাসী তাকিয়ে আছে আকাশপানে। যদিও সেই বৃষ্টি(Rain) যে খুব শীঘ্রই মিলবে এমন আশা দিতে পারছেন না আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু সেই সব জেলার মধ্যে নাম নেই কলকাতার(Kolkata)। এমনকি ওই তালিকায় নাম নেই দক্ষিণবঙ্গের(South Bengal) কোনও জেলারও। বৃষ্টি হবে উত্তরবঙ্গের(North Bengal) কিছু জেলায়। অগত্যা কলকাতাবসীর এখন বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে থাকা ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই। আর সেই গরমে নাজেহাল কলকাতাবাসীর ঘরে ঘরে এখন যোগান বাড়ছে এসি’র। সেই হাত ধরে রাজ্যেও বাড়ছে বিদ্যুতের চাহিদা। 

আলিপুর আবহাওয়া দফতর শুধু যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখাতে পারেনি তাই নয়, বরঞ্চ তাঁরা এদিন থেকেই রাজ্যের পশ্চিমের ৪টি জেলায় তাপপ্রবাহের(Heat Wave) সতর্কতা জারি করে দিয়েছেন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘৩১ তারিখ সকাল সাড়ে আটটার পর থেকে দু’দিন রাজ্যের চার জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়াতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতে তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি।’ গল্প এখানেই শেষ নয়। এই তাপপ্রবাহের আঁচ কিছুটা হলেও পড়বে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলাতেও। আঁচ পোহাতে হতে পারে হাওড়া, কলকাতা ও দুই ২৪ পরগনা জেলার বাসিন্দাদেরও। যদিও কয়েকজন আবহাওয়াবিদের দাবি, এই তাপপ্রবাহের হাত ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। বিশেষ করে এদিন ও আগামিকাল কালবৈশাখী ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। ওই ক্ষেত্রে স্থানীয় ভাবে উলম্ব মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে পারে।

কোনও কারণে ওই মেঘ নীচের দিকে নেমে এলে ঝড়বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর যদি তা না হয় তাহলে পারা চড়েই যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতার কারণেও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ৩৪ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি আপাতত নিখোঁজই থাকবে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩