রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে অফলাইনে, জানিয়ে দিলেন  উপাচার্য

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে অফলাইনে।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন  উপাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে অফলাইনে।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন উপাচার্য। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষাই হবে অফলাইনে, জানিয়ে দিলেন উপাচার্য। অন্যদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ অনলাইনে হবে বলে জানা গিয়েছে।

কোভিড সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ দু’বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অনলাইন না অফলাইন, কী ভাবে নেওয়া হবে পরীক্ষা সেই ভার রাজ্য সরকার ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির ওপর। এবার সেই প্রেক্ষিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে সশরীরে এসে পরীক্ষা দিতে হবে। কী ভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি বৈঠক করেন। সেই বৈঠকে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার পরীক্ষাও অফলাইনে নেওয়া হবে বলে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অনলাইনে ক্লাস হয়েছে। তাই পরীক্ষাও নিতে হবে অনলাইনে। সেইদিন বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির জেরে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন ও শাসকদলের অধ্যাপক সংগঠনের মত অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে প্রচলিত স্রোতের বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত নিল আরবিইউ।

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প