জেলে বড় দায়িত্ব পালন করতে হবে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের আসামি সঞ্জয়কে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের আমৃত্যু সাজাপ্রাপ্ত হয়েছেন সঞ্জয় রায়। তাই এখন থেকে কারাগারেই থাকতে হবে তাঁকে। কিন্তু সেখানে কী করবেন সঞ্জয় ? এই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে । আর তখনই প্রেসিডেন্সি জেলের তরফে জানান হয়, সাজাপ্রাপ্ত বন্দি সঞ্জয় রায় জেলে আবাসিকদের ওয়ার্ডে রোলকলের কাজ করবে। তবে বিচারধীন  বন্দি নয় সাজাপ্রাপ্ত বন্দিদের ওয়ার্ডে সকাল ও  সন্ধ্যা পর্যন্ত এই কাজ করবেন সঞ্জয় ।

রোলকলের কাজের জন্য সঞ্জয়কে তিন মাস প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণ দেবেন দুই প্রবীণ সাজাপ্রাপ্ত বন্দি ছাড়াও জেলের দুই কর্মী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রশিক্ষণ চলবে এপ্রিল পর্যন্ত । বলা বাহুল্য, আইনের বিধান অনুসারে জেল কর্তৃপক্ষকে সাজাপ্রাপ্ত বন্দিদের দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে । তবে প্রশিক্ষণের সময় সেই টাকা পান না বন্দি। সঞ্জয়ের ক্ষেত্রে অন্যথা হবে না । তাঁর তিন মাস প্রশিক্ষণ হয়ে গেলেই জেলের তরফ থেকে খুলে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট । আর সেখানেই তাঁর ঢুকবে প্রতিদিনের বেতন।

উল্লেখ্য, একজন সাজাপ্রাপ্ত বন্দিকে দুই থেকে তিন রকমের কাজে যুক্ত করা হয়ে থাকে। তাই আগামী দিনে সঞ্জয়ের কাজের পরিধি আরও বাড়ানো হবে কিনা তা এখন জানা যায়নি । তবে আপাতত তাঁকে কর‍তে হবে রোলকলের কাজ ।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?