আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ, মমতার উপস্থিতি নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিনিধি: সিভি আনন্দ বোস রাজ্যপাল পথ থেকে পদত্যাগ করার পর দায়িত্ব পেয়েছেন আরএন রবি। তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার বাংলার দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে আরএন রবির। একদিন বাদ দিয়ে বৃহস্পতিবার রাজভবনে শপথ নেবেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে শপথগ্রহণ করবেন আরএন রবি। কিন্তু এই শপথ অনুষ্ঠানে কি হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উঠতে শুরু করেছে।

ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না এই মুহূর্তে প্রত্যাহার করার কোনও ইঙ্গিত নেই। তাহলে এই অবস্থায় নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। এই নতুন রাজ্যপালের নিয়োগের বিষয়ে কেন্দ্র তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি বলে আগেই তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। এখন SIR প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্নায় বসেছেন তিনি। ঠিক এই সময়ে নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠানে তাঁর হাজির হওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে তিনি হাজির হবেন কিনা সেই দিকেই নজর সকলের।

নতুন রাজ্যপালের নাম ঠিক হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে তিনি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে তিনি অবাক হবেন না। পাশাপাশি নতুন রাজ্যপালের বিষয়েও তাঁর সঙ্গে কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ