মেয়ের দেহ ফিরিয়ে আনুন, কাতর আর্জি মায়ের

এখন মমতা দেবীর আর্জি, মেয়ের দেহ মায়ের কাছে ফেরত আনতে পাশে দাঁড়াক রাজ্য সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা করুক তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে পড়তে গিয়ে প্রাণ গিয়েছে বাংলার তরুণীর। যে দেশে সে পড়তে গিয়েছিল, সেই দেশের সরকারের তরফে জানানো হয়েছিল ভারতীয় দূতাবাসকে। সেখান থেকে খবর দেওয়া হয় রাজ্য সরকারকে। এরপর সিআইডি’র ভবনীভবন থেকে ৩ দিন আগে ইমেল করে ওই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়। কিন্তু ওই তরুণীর দেহ আদৌ এই দেশে ফেরানো হবে কিনা বা ফেরানো হলেও কীভাবে তা ফেরানো হবে সেই বিষয়ে ওই তরুণীর পরিবারকে কিছুই জানানো হয়নি। এই অবস্থায় ওই তরুণীর মায়ের কাতর আর্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) যাতে রাজ্য সরকার ও ভারত সরকার তাঁর মেয়ের দেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেন। ওই তরুণীর বাড়ি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর(Durgapur) শহরের ডিপিএল কলোনিতে। তরুণীর নাম রোশনি দাস(Roshni Das)। সুইডেনের উনিয়া বিশ্ববিদ্যালয় থেকে Integrated Medical Biology-তে PhD করতে গিয়েছিল সে। রোশনির বাবা ছিলেন ডিপিএলের অবসরপ্রাপ্ত কর্মী। ২০১৯ সালে মৃত্যু হয়েছিল তাঁর। সেই সময় বাড়ি ফিরেছিলেন রোশনি। এবার ফিরবে তাঁর নিথর দেহ।

জানা গিয়েছে, রোশনির পরিবারকে গত ১৩ তারিখ ইমেল করে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা পরিবারকে জানানো হয়নি। খবর পাওয়ার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে, কিন্তু কীভাবে তাঁর দেহ ফেরত আসবে তা জানানো হয়নি। আগামী বছরই বাড়ি ফেরার কথা রোশনির। সুইডেনেই বিশ্ববিদ্যালয়ের দেওয়া ফ্ল্যাটে থাকতেন তিনি। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এক সুইডিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোশনির মা মমতা দাস(Mamata Das) জানিয়েছেন, শেষবার ২৯ সেপ্টেম্বর মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তার পর থেকে তাঁর মোবাইল, ইন্টারনেট বন্ধ ছিল। ১৩ তারিখ ভবানীভবনের তরফে ইমেল মারফত রোশনির মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। পুলিশ সূত্রে খবর, সুইডেন সরকার ভারতীয় তরুণীর অস্বাভাবিক মৃত্যুর খবর ভারতীয় দূতাবাসে জানায়। এর পর ভারতীয় দূতাবাস, বিশ্ববিদ্যালয়ের তরফে লালবাজারে এই খবর জানানো হয়েছিল। এখন মমতা দেবীর আর্জি, মেয়ের দেহ মায়ের কাছে ফেরত আনতে পাশে দাঁড়াক রাজ্য সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা করুক তারা।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ